দেওর-বৌদির গোপন সম্পর্কের গল্প ফেঁদে দ্বিতীয় বিয়ের এ কাহিনি হারমানাবে সিরিয়ালকেও

দেওর-বৌদির গোপন সম্পর্ক রয়েছে। তাঁরা কোটি টাকার সম্পত্তি হাতাতে পরিকল্পনা করে তাঁকে রিহ্যাবে পাঠিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন স্বামী। তদন্তে উঠে এল উল্টো তথ্য।

দেওর-বৌদির গোপন সম্পর্ক রয়েছে। তাঁরা কোটি টাকার সম্পত্তি হাতাতে পরিকল্পনা করে তাঁকে রিহ্যাবে পাঠিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন স্বামী। আর সেই অভিযোগের তদন্ত করতে নেমে পুলিশের চোখ উঠল কপালে। পুলিশ তদন্ত উঠে এসেছে, আসলে এসবই স্বামীর সাজানো চিত্রনাট্য। সেই অনুযায়ী অভিনয় করে গিয়েছেন স্বামী!

দেওর-বৌদির গোপন সম্পর্কের গল্প ফেঁদে দ্বিতীয় বিয়ের কাহিনি হারমানাবে সিরিয়ালকেও

জলপাইগুড়ির রাজগঞ্জের ব্যবসায়ী তপন বিশ্বাস। তাঁর মোহ বিশাল বড় ব্যবসায়ী হওয়ার। ভিন রাজ্যে ব্যবসা করেন। ব্যবসায়ীর প্রতিপত্তি, সম্পত্তি নেহাত কম নয়। সেই সম্পত্তি হাতাতেই ষড়যন্ত্র করছে স্ত্রী ও ভাই। এমনটাই অভিযোগ ব্যবসায়ীর। তিনি স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গোপন সম্পর্কের অভিযোগও আনেন।

তপন বিশ্বাসের অভিযোগ, দেওরের সঙ্গে ষড়যন্ত্র করে তাঁকে রিহ্যাবে পাঠিয়েছে তাঁর স্ত্রী। তারপর সেখান থেকে কোনওরকমে পালিয়ে সটান থানায় এসেছেন তিনি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরই শুরু হয় তদন্ত। তারপরই সামনে চলে আসে পুরো ঘটনা। গোটা পরিকল্পনাই স্বামীর। এসব তিনি করেছেন নিদের দ্বিতীয় বিয়ে গোপন করতে। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

ব্যবসায়ীর স্ত্রী, ভাই, ভাইয়ের স্ত্রী, এমনকী রিহ্যাবের কথা যেমন মিলে যায়, তেমনই তাঁদের কথার সমর্থনে তথ্য-প্রমাণও মেলে। বড় ব্যবসায়ী হওয়ারা স্বপ্নে মদের নেশায় আসক্ত ছিলেন তপন বিশ্বাস। মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন। নেশা, উন্মাদনা ছিল তাঁর জীবনের অঙ্গ। আর সেইসঙ্গে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন লুকিয়ে, সেই সত্যও সামনে চলে আসে। এসব থেকেই বাঁচতে তপন বিশ্বাস এইসব পরিকল্পনা ছকেছেন বলে প্রাথমিক তদন্ত মনে করছে প্রশাসন। তবে সেইসঙ্গে অন্যান্য সমস্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+