নারায়ণগড়ে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার এলাকায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন দাবি করেছেন যে সুদর্শন দে নামের এই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই এলাকায়। পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু পুলিশ সেখানে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দা।

এদিন সকালে ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার কুনারপুর অঞ্চলের তেগেরিয়া গ্রামে। পাশের পারুলদা গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী সুদর্শন দে ব্যবসার কাজের জন্য আজ ভোর রাতে বাড়ি থেকে বের হযেছিলেন। তার কিছু পরেই একটি ফাঁকা মাঠের মধ্যে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ
দেখায় এলাকাবাসীরা।
সুদর্শন দের পরিবারের দাবি এদিন ভোর রাতে ব্যবসার কাজের জন্য টাকা নিয়ে বেরিয়ে ছিল সুদর্শন। তাদের অভিযোগ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য কেউ বা কারা তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে।
মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। একটি ছুরিও পাওয়া গিয়েছে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications