খোলা বাজারে রেশনের সামগ্রী চড়া দামে বিক্রি করে গ্রেফতার বর্ধমানে

খোলা বাজারে রেশনের সামগ্রী চড়া দামে বিক্রি করে গ্রেফতার বর্ধমানে

খোলা বাজারে চড়া দামে রেশনের পণ্য সামগ্রী কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বৈকন্ঠপুরে।

খোলা বাজারে রেশনের সামগ্রী চড়া দামে বিক্রি করে গ্রেফতার বর্ধমানে

স্থানীয়রা জানান, বিক্রীর উদ্দেশ্যে গ্রাহদের কাছ থেকে কমদামে রেশনের খাদ্য সামগ্রী কিনছিল ওই ব্যবসায়ী। এর পর তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় রেশন গ্রাহকরা।

জানা গিয়েছে ওই অসাধু ব্যবসায়ীর নাম রকি শেখ। বাড়ি গলসি থানার কুলগড়িয়া চটি এলাকায়। এর আগেও অনেক দিন ধরেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রেশনের পণ্য সামগ্রী কিনে চড়া দামে বিক্রির অভিযোগ ছিল। এদিনও বেলায় সে এলাকার রেশন দোকানের সামেনে হাজির হয়। রেশন দোকান থেকে যেসব গ্রাহকরা বিনা মূল্যে যে চাল, গম, আটা নিচ্ছিলেন তাদের কাছে পৌছে যায় রকি। অর্থের প্রলোভন দেখিয়ে সে গ্রাহকদের কাছ থেকে রেশনের বিনা মূল্যের খাদ্য সামগ্রী কিনতে শুরু করে। তখনই গোটা বিষয়টি সামনে আসে। এরপর হাতে নাতে পাকড়াও করা হয় ব্যবসায়ীকে। পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

যা নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে যায় এলাকায়। রেশনের খাদ্য সামগ্রী কম দামে কিনে নিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি করার কথা স্বীকার করে নেন ব্যবসায়ী। তবে তিনি জানান, তিনি একা নন আরো বেশ কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। যারা গ্রামে গ্রামে গিয়ে গ্রাহকদের কাছ থেকে বিনা মূল্যের রেশনের খাদ্য সামগ্রী কিনে নিয়ে যায়। এমন অসাধু ব্যবসায়ীদের একটি চক্র তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। চকরিয়ার কারা কারা জড়িত আছে পুলিশ তার খোঁজ চালাচ্ছে। এর আগেও একাধিক অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ। সেইমতো এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

প্রসঙ্গত, করোনা সঙ্কটকালে গরীব মানুষদের আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে চার শ্রেণির রেশন কার্ড প্রাপকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্টন শুরু হয়েছে। বিনা মূল্যে রেশনের চাল, গম, অথবা আটা, ডাল পাওয়া নিয়ে ইতিপূর্বে নানা অভিযোগ তুলে স্বোচ্চারও হয়েছিলেন গ্রাহকদের একাংশ। এরপর তেমনই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে বলে অভিযোগ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+