সরকারি নির্দেশিকা মেনে গ্রিন জোনে বাস চালালে কত হতে পারে ভাড়া, ইঙ্গিত দিলেন বাস মালিকরা

রাজ্য সরকার জানিয়েছেন সোমবার ৪ মে থেকে গ্রিন জোনে বাস পরিষেবা চালু করা হবে। তবে তা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজার রেখে বাসে সব থেকে বেশি ২০ জন যাত্রী নেওয়া যাবে।

রাজ্য সরকার জানিয়েছেন সোমবার ৪ মে থেকে গ্রিন জোনে বাস পরিষেবা চালু করা হবে। তবে তা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজার রেখে বাসে সব থেকে বেশি ২০ জন করে যাত্রী নেওয়া যাবে। কিন্তু এই সংখ্যাক যাত্রী নিলে ভাড়া কত হবে, তা নিয়ে সরকার কিছু জানায়নি। সেখানেই চিন্তিত বাস মালিকরা।

বাসমালিকদের হিসেব

বাসমালিকদের হিসেব

বাসমালিকদের হিসেব ৪০ আসনের বাসে সাধারণভাবে ৬৫ জন যাত্রী থাকেন। সেই জায়গায় ২০ জন নিলে ভাড়া কত হতে পারে তা সহজেই অনুমেয়। তাঁদের দাবি আগের ভাড়াতে বেশি যাত্রী নিয়েই লোকসামে বাস চালাতে হচ্ছিল, এখন তা আর সম্ভব নয়। তাঁরা স্পষ্ট জানাচ্ছেন ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।

ক্ষতি বাড়িয়ে রাস্তায় বাস নয়

ক্ষতি বাড়িয়ে রাস্তায় বাস নয়

৪০ দিনের লকডাউনে চালক থেকে কন্ডাক্টর কিংবা মালিক সবারই একই অবস্থা। কারও কোনও আয় নেই। ক্ষতি হয়েছে বিপুল। তাই সেই ক্ষতি আর তারা বাড়াতে পারবেন না, জানাচ্ছেন বাস মালিকরা।

অধিগ্রহণ করে বাস চালালে আপত্তি নেই মালিকদের

অধিগ্রহণ করে বাস চালালে আপত্তি নেই মালিকদের

বাস মালিকরা জানাচ্ছেন ভোটের সময় বাস অধিগ্রহণ করে চালানো হয়। যদি সরকার থেকে সেই রাস্তা নেওয়া হয় তাহলে তাদের আপত্তি নেই। কেননা কলকাতার মতো জেলাতেও প্রথম ৪ কিমিতে ভাড়া ৭ টাকা। এরপর থেকে প্রতি স্টেজে ভাড়া বা়ড়ে।

এখনও জারি হয়নি সরকারি নির্দেশিকা

এখনও জারি হয়নি সরকারি নির্দেশিকা

তবে এনিয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তবে বাস মালিকদের একাংশ এব্যাপারে আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+