এখনই পথে নামছে না বেসরকারি বাস, মিনিবাস! ভাড়া বৃদ্ধির দাবি মুখ্যমন্ত্রীর ওপর ছাড়লেন বাস মালিকরা
এখনই পথে নামছে না বেসরকারি বাস, মিনিবাস! ভাড়া বৃদ্ধির দাবি মুখ্যমন্ত্রীর ওপর ছাড়লেন বাস মালিকরা
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ৮ জন থেকে সরকারি অফিসগুলিতে ৭০ শতাংশ হাজিরার কথা। আর বেসরকারি সংস্থাগুলি ঠিক করবে তাদের উপস্থিতি। কিন্তু সেইসব কর্মীদের অফিসে নিয়ে যেতে গেলে তো ভরসা বেসরকারি বাস। এদিন ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠকে বসেছিলেন বেসরকারি বাস মালিকদের সংগঠন। যদিও শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। মালিকরা জানিয়েছেন, তাঁরা বিষয়টি মুখ্যমন্ত্রীর ওপর ছাড়ছেন। অন্যদিনে মাস মালিকরা জানিয়েছেন ২ জুন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন তাঁরা।

পুরনো ভাড়ায় বেসরকারি বাস নয়
সরকারি বাস পুরনো ভাড়ায় সুরক্ষা বিধি মেনে চললেও, তাঁদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভবপর নয়। এদিন বৈঠকের পর জানিয়ে দিয়েছে বাসমালিকদের সংগঠন।

বাসমালিকদের বৈঠকে সূত্র অধরা
রবিবার বৈঠকে বসেছিল বাসমানিকদের সংগঠনগুলি। যেখানে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। কিন্তু কতটা ভাড়া বৃদ্ধি করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি মালিকরা। এরপর তাঁরা সর্বসম্মতভাবে বিষয়টি মুখ্যমন্ত্রীর ওপরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন
সবকটি আসনে যাত্রী নিয়ে সাত, আট টাকা ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব। জানিয়ে দিয়েছেন বাস মালিকরা। ওই ভাড়ায় অত কম যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। তাই বাস মালিকদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, তিনিই যেন বাসভাড়া ঠিক করে দেন। পাশাপাশি বাসের কর্মীদের জন্য সরকারের যে ১০ লক্ষ টাকা করে বিমা রয়েছে, তার সুবিধাও বেসরকারি বাসের জন্য দেওয়ার আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়াও সরকারের তরফ থেকে ট্যাক্স মুকুবের কথা বলা হলেও, তার নোটিফিকেশন জারি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কাছে দাবি
বাসমালিকরা ২ জুন, মঙ্গলবার যেমন কসবার পরিবহণ দফতরে ডেপুটেশন দেবেন, ঠিক ওইদিনই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন বলে ঠিক করেছেন। সেখানে দাবি তোলা হবে, পুলিশকে যাত্রীদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। সরকার কাছে বাসের কর্মীদের জন্য গ্লাভস, মাস্ক, স্যানিটাইজারের দাবিও করা হয়েছে।












Click it and Unblock the Notifications