ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের পথে বাস-মিনিবাস সংগঠন
ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের পথে বাস-মিনিবাস সংগঠন
ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বাস-মিনিবাস সংগঠনগুলি। যদিও ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তবে সোমবার চারটি বাস-মিনিবাস সংগঠন বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মঙ্গলবার আরেক দফা বৈঠকের পর ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

বাস-মিনিবাস সংগঠনগুলির দাবি, যে হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারকে একাধিকবার অনুনয়-বিনয় করেও করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাই এবার বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছেন বাস-মিনিবাস সংগঠনগুলি। সূত্রের খবর, আগামিকাল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের দফতরে রাজ্যের অন্যান্য বাস ও পরিবহণ সংগঠনগুলির সঙ্গে বৈঠকে হবে। এরপরই বিকেল ৪টে নাগাদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা করা হতে পারে।
প্রসঙ্গত, লকডাউনের সময় একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সে সময় রাজ্য সরকারের তরফে বাড়তি কিছু অনুদান দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সংগঠনগুলি তা নিতে অস্বীকার করে। এই নিয়ে গঙ্গাসাগর মেলার পরই একটা হেস্তনেস্ত হতে পারে এমন কথাও জানা গিয়েছিল। সেই মতো এবার ফের একবার অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস সংগঠনগুলি ধর্মঘটের পথে হাঁটতে চলেছে।












Click it and Unblock the Notifications