দুটি বাসের রেষারেষি, সল্টলেকের রাস্তায় টক্করের পর সোজা অফিসে ঢুকে গেল একটি
সল্টলেক সেক্টর ফাইভের ফিলিপস মোড়ে দুটি বাসের রেষারেষিতে একটি অফিসের দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দু-জন।
সল্টলেক সেক্টর ফাইভের ফিলিপস মোড়ে দুটি বাসের রেষারেষিতে একটি অফিসের দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দু-জন। দু-টি গাড়ির চালক ও কন্ট্রাক্টর পলাতক। বাস দুটিকে আটক করা হয়েছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাস দুটিকে উদ্ধার করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ বারাসত থেকে বোটানিক্যাল গার্ডেন রুটের বাস ও বারাসাত থেকে সাঁতরাগাছি রুটের বাস কলেজ মোড় থেকে টেকনোইন্ডিয়া মোড়ের দিকে যাওয়ার সময় রেষারেষি করছিল। সেই সময় একটি বাস অন্যটিকে অতিক্রম করতে গেলে পরস্পরের সংঘর্ষ হয়।
বাস দুটি একে অপরকে ধাক্কা মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অফিসের ভিতরে ঢুকে যায়। বারাসত- সাঁতরাগাছি রুটের বাসটি অফিসের পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে দু-জনকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, প্রায়শই এই গুরুত্বপূর্ণ রাস্তায় বাসগুলি রেষারেষি করে। ফিলিপস মোড়ে কোনো সিগন্যাল ও ট্রাফিক পুলিশ থাকে না বলে অভিযোগ। অবিলম্বে একানে সিগন্যাল ও ট্রাফিক পুলিশের বন্দোবস্ত করতে হবে বলে দাবি জানান তাঁরা। বাসের চালক ও কন্টাক্টর পলাতক। বাস দুটিকে আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications