শান্তিপুরের বাস দুর্ঘটনা! দিঘা ফেরত যাত্রীর মৃত্যু
রবিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে ফেরার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
রবিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে ফেরার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক ঘুমিয়ে পড়াতেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

নদিয়ার শান্তিপুরের উদয়পুর। রবিবার ভোরে সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই বাস। একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসের এক যাত্রী ও খালাসি। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোরে বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications