মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে বাস পড়ে যায় খালে। এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার। চলছে উদ্ধার কাজ।

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে বাস পড়ে যায় খালে। এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার। চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

অপর একটি বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে দৌলতাবাদের নলিনী বাস্কে সেতুতে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খালে সম্পূর্ণ ডুবে যাওয়ায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ ব্যাহত হয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল এবং স্থানীয় থানার পুলিশকর্মীরা।

খালে বাস পড়ে যাওয়ার আওয়াজেই ঘটনাস্থলে যান স্থানীয়রা।
এর আগে ২০ জানুয়ারি, শনিবার ভোরে মুর্শিদাবাদের বেলডাঙার কাছে বাস পড়ে যায় নয়ানজুলিতে। বেশ কয়েকজনের মৃত্যু হয়। বেলডাঙায় যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটা নাগাদ বেগুনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় নয়ানজুলিতে। বাস নয়ানজুলিতে পড়ার বিকট আওয়াজে স্থানীয় অনেকেরই ঘুম ভেঙে যায়। তাঁরাই দমকল ও পুলিশে খবর দেন। উদ্ধার কাজে হাত লাগান তাঁরাই। স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছিল ঘন কুয়াশার জেরে। এছাড়াও রাস্তাটি ছিল খুব সংকীর্ণ।

দিন কয়েক আগে এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দিনের বেলায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে নয়ানজুলিতে বাস পড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৭ বাসযাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+