আমডাঙায় দুর্ঘটনাগ্রস্ত বাস: মৃত ২, আহত ৩০, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার
উত্তর ২৪ পরগনার আমডাঙায় নয়ানজুলিতে বাস পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আহত হন ৩০ জন যাত্রী।
কলকাতা, ১২ জানুয়ারি : উত্তর ২৪ পরগনার আমডাঙায় নয়ানজুলিতে বাস পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জন যাত্রীর। আহত হয়েছেন ৩০ জন যাত্রী। জানা গিয়েছে বাসটি প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে সফর করছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পর দুর্ঘটনাস্থলে পুলিশ এলে, তাদের লক্ষ্য করে ইঁট ছুড়তে থাকে উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্রে করে উত্তেজনার পারদ চড়তে থাকে আমডাঙায়। বিপর্যস্ত হয়ে যায় ৩৪ নং জাতীয় সড়কের যানচলাচল। যানজটের জেরে বহু গাড়িকে যশোর রোড ও কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে আহতদের উদ্ধারের জন্য নিয়ে আসা হয় ২ টি ক্রেন। বাসটি হেলে গিয়ে একদিকে কাত হয়ে পড়ে যাওয়ায়, তার নীচে চাপা পড়ে যান বহু যাত্রী। আহতদের বারাসত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পর পলাতক গাড়ির চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এর আগে, দুর্ঘটনার পরই উদ্ধারের কাজে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এলাকার 'থানা' থাকলেও, অনেকক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications