পাগড়ি বিতর্কে প্রতিবাদে রাস্তায় বার্নপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটি
পাগড়ি বিতর্কে প্রতিবাদে রাস্তায় বার্নপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটি
বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে গিয়ে পুলিশি হেনস্থার শিকার প্রাক্তন সেনা জওয়ান বলবিন্দর সিং। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ আসানসোলের বার্নপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির।

বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের সময় শিখ সম্প্রদায়ের ব্যক্তি বলবিন্দর সিংয়ের পাগড়ি টেনে-হিঁচড়ে খুলে দেয় পুলিশ। তাঁকে রাস্তায় ফেলে মারতেও দেখা যায়। এই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়ে যায় বিতর্ক। এই ব্যক্তির কাছ থেকেই পিস্তল পাওয়া গিয়েছিল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। শিখ সম্প্রদায়ের কাছে পাগড়ি খুলে দেওয়া গর্হিত অপরাধ। নবান্ন অভিযান চলাকালীন বলবিন্দর সিংয়ের সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে এদিন প্রতিবাদে ও ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার আসানসোলের বার্ণপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির উদ্যোোগে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়।
সেই মিছিলটি বার্ণপুর গুরুদ্বার থেকে শুরু হয়ে আসানসোলের কুমারপুরে জিটি রোডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিং। মিছিলে প্ল্যাকার্ড হাতে মহিলারাও ঘটনার প্রতিবাদে সামিল হন। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে একটি স্মারকলিপি পুলিশ কমিশনার সুকেশ জৈনকে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications