হঠাৎ গা ছমছম, কে যেন পা দোলাচ্ছে গাছে! চোখ মেলতেই হাওয়া, আতঙ্ক গ্রামে
ভূত চতুর্দশীর রাত এলেই যেন কেমন গা ছমছমে ভাব। কখন যে তেনাদের সঙ্গে দেখা হয়ে যায়! তাই দেখেশুনে পা ফেলেন সবাই। কিন্তু এ গ্রামে ভূত বিচরণের রাত আসার আগেই এবার বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে তেনাদের উৎপাত।
ভূত চতুর্দশীর রাত এলেই যেন কেমন গা ছমছমে ভাব। কখন যে তেনাদের সঙ্গে দেখা হয়ে যায়! তাই দেখেশুনে পা ফেলেন সবাই। কিন্তু এ গ্রামে ভূত বিচরণের রাত আসার আগেই এবার বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে তেনাদের উৎপাত। তাই কালীপুজোর রাতের আগেই ভয়ে সিঁটিয়ে রয়েছে গ্রামবাসীরা।

সাহস করে বাড়ি থেকে বের হতে পারছেন না। কখন দেখছেন সিঁড়ির পাশ থেকে কে সরে গেল! আবার দেখছেন গাছ থেকে ঝপাস করে কে যেন পড়ে গেল! চোখ মেলার আগেই নিমেষে হাওয়া। এবার ভূত চতুর্দশীর আগে থেকেই ভূতের ভয়ে সসেমিরা বর্ধমানের কুলপির রাজারামপুর গ্রামের বাসিন্দারা।
ভূতের উৎপাতে ভয়ে কাঁটা আট থেকে আশি। কেউ অশরীরী আত্মার আনাগোনা মনে করে জড়োসড়ো হয়ে রয়েছেন। আবার কেউ কালী নাম স্মরণ করে তেনাদের মুখোমুখি হতে বেরিয়েও পড়ছেন সাহস করে। ভুতুড়ে কাণ্ডকারখানার সঙ্গে মিলিত হওয়ার খুব শখ তাঁদের। তাঁরা চান গা ছমছমে অভিজ্ঞতার সাক্ষী হতে।
তাই সাহস করে অনেকে বেরিয়ে পড়েছেন ভূত দেখতে। তারপরই সাক্ষী হয়েছেন এক অদ্ভুত অভিজ্ঞতার। বাঁশ বাগান থেকে বেরিয়েও গাছের ডালে পা দোলাচ্ছে ভূত। তবে কারও কোনও অনিষ্ট করছে না ভূত। শেষমেশ কালীপুজোর দিনে এসে ফাঁস হয়ে গেল আসল সত্যটা। এই ভূত অশরীরি আত্মা নয়। জলজ্যান্ত মানুষ। গ্রামেরই যুবক গোপাল মণ্ডল। বহুরূপী সাজা তাঁর শখ। এতদিন বহুরূপী সেজে তিনিই ভূতে ভীতি ছড়িয়েছিলেন। কালীপুজোর রাতে এসে সেই শখে নিবৃত্তি হয়েছে তাঁর। তাই ফাঁস করে দিয়েছেন সব সত্য।
গোপাল বহুরুপী সেজে আগেও তাক লাগিয়ে দিয়েছেন। অনেক পুরস্কার জিতেছেন। প্রশংসিত হয়েছেন রাজ্যস্তরেও। এবার সেই গোপালই কালীপুজোয় বহুরূপী সেজে একেবারে সাড়া ফেলে দিলেন। গোপাল জানিয়েছে, এবারই প্রথম ভূত সেজেছে সে। প্রথমবারই বাজিমাত করে দিয়েছে। গোটা গ্রামে তুলে দিয়েছে আলোড়ন।
গোপালের অভাবের সংসার। বাড়িতে স্ত্রী ও দুই ছেলের মুখে অন্ন তুলে দেন দিনমজুর খেটে। আর শখপূরণ করেন বহুরূপী সেজে। গোপাল জানিয়েছে, কয়েকজন বন্ধু তাকে আবদার করেছিল ভূত সাজার। তাদের অনুরোধেই গ্রামে ঘুরেছেন ভূত সেজে। সব কিছু জানার পর গোপালের ভূতের অভিনয়ে অভিভূত গ্রামের মানুষ। তাঁরাই এখন পাশে দাঁড়িয়েছেন। অনেক পুজো কমিটির তরফে ডাকও পেয়েছেন গোপাল। ডাক কালীপুজোর রাতে ভূত সাজার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications