বাংলাতেও এক রেলওয়ে স্টেশনের নাম পাল্টাচ্ছে! কেন্দ্রের সিদ্ধান্তে কোন পরিবর্তন হচ্ছে
কয়েকদিন আগে বিজেপি শাসিত উত্তর প্রদেশে একাধিক স্টেশনের তথা এলকার নাম পরিরত্ন নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়। যোগী আদিত্যনাথের শাসনাধীন এই সেই রাজ্যে রাতারাতি পাল্টে যায় বহু স্টেশনের নাম।
কয়েকদিন আগে বিজেপি শাসিত উত্তর প্রদেশে একাধিক স্টেশনের তথা এলকার নাম পরিরত্ন নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়। যোগী আদিত্যনাথের শাসনাধীন এই সেই রাজ্যে রাতারাতি পাল্টে যায় বহু স্টেশনের নাম। এবার সপ্তদশ লোকসভা নির্বাচনের পর দিল্লির তখতে মোদী সরকার আসতেই বাংলাতেও একটি স্টেশনের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

বর্ধমান স্টেশনের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। স্টেশনের নাম বর্ধমানের ভূমিপুত্র তথা বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে নামাঙ্কিত হবে। রেলের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই পটনায় বটুকেশ্বর দত্তের বাড়ি পরিদর্শন করার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। শনিবার বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামীর কন্যা ভারতী বাগচির সঙ্গে দেখা করেন নিত্যানন্দরাই।
প্রসঙ্গত,ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়ে লেখা রয়েছে বটুকেশ্বর দত্তের অবদান। ১৯১০ সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন বটুকেশ্বর। বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সঙ্গে মিলে দেশ স্বাধীনের স্বপ্ন দেখেন বর্ধমানের বটুকেশ্বর দত্তও। এরপর ভগত সিংয়ের সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশ শাসিত দিল্লির ন্যাশনাল অ্যাসেম্বলিতে হামলা চালান এই বীর স্বাধীনতা সংগ্রামী। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করেন তিনি। যদিও স্বাধীন ভারতে তিনি মুক্তি পেয়ে, পাটনায় গিয়ে বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে দিল্লির এইমসে ভর্তি হন অসুস্থতার জেরে। সেখানেই তাঁর মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications