ফের নাড্ডার রোড শো ঘিরে জটিলতা, অনুমতি দিল না বর্ধমান পুলিশ, কোন পথে হাঁটবেন দিলীপরা?

ফের নাড্ডার রোড শো ঘিরে জটিলতা, অনুমতি দিল না বর্ধমান পুলিশ, কোন পথে হাঁটবেন দিলীপরা?

ফের কলকাতা সফরে আসছেন জেপি নাড্ডা। কিন্তু তার রাজ্যে পা রাখার আগেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বর্ধমানে জেপি নাড্ডার রোড শোয়ের অনুমতি দিল না পুলিশ। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে রুটে বর্ধমানে নাড্ডার রোড শোয়ের আয়োজন করেছিল বিজেপি সেই রুটে অনুমতি দেওয়া সম্ভব নয়। বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র হলেও বিসি রোডের পরিসর অত্যন্ত সংকীর্ণ সেকারণেই অনুমতি দেওয়া যাচ্ছে না। আর একদিবন পরেই রাজ্যে আসছেন নাড্ডা। তার আগেই হঠাৎ করে পুলিশের এই সিদ্ধান্তে একটু বেকায়দায় পড়েছে বঙ্গ বিজেপি।

ফের রাজ্য সফরে নাড্ডা

ফের রাজ্য সফরে নাড্ডা

করোনা ধাক্কা কাটিয়ে ফের ফর্মে বিজেপির সর্বভারতীয় রাজ্য সভাপতি জেপি নাড্ডা। একুশের ভোটকে পাখির চোখ করে ফের বাংলা পা রাখছেন তিনি। ৯ জানুয়ারি রাজ্যে আসার কথা নাড্ডার। এবার তিনি বাড়তি নজর দিয়েছেন জেলার দিকে। কলকাতা সফরে এসেই তিনি যাবেন বীরভূম ও বর্ধমান জেলায়। সেখানে একাধিক সভা ও রোড শো করবেন জেপি নাড্ডা। তারমধ্যে রয়েছে বীরভূমের বোলপুর, বর্ধমান সদর শহর, কাটোয়া ও কালনাতে একাধিক সভা ও রোড শো করবেন তিনি।

নাড্ডার রোড শোয়ের অনুমতি দিল না পুলিশ

নাড্ডার রোড শোয়ের অনুমতি দিল না পুলিশ

বর্ধমান শহরে রোড শো করার কথা জেপি নাড্ডার। কিন্তু বর্ধমান শহরের যে রুটে নাড্ডার রোড শো করার অনুমতি চেয়েছে বিজেপি তাতে রাজি হয়নি পুলিশ। বিসি রোড অত্যন্ত সংকীর্ণ রাস্তা জানিয়ে নাড্ডার সভার আবেদন খারিজ করেছে বর্ধমান পুলিশ। এখন এক প্রকার বাধ্য হয়েই জেপি নাড্ডার রোড শোয়ের অন্য রুট ঠিক করতে হচ্ছে বিজেপিকে। আপাতত কার্জন গেট থেকে বীরহাটা পর্যন্ত জিটি রোড ধরে নাড্ডার রোড শো হবে বলে জানিয়েছে বিজেপি। তবে এখনও তার অনুমতি মেেলনি পুলিশের কাছ থেকে।

বিজেপির আক্রমণ

বিজেপির আক্রমণ

পুলিশের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলছে সেকারণেই বিজেপি নেতাদের রোড শো, মিটিং, মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যতই আটকানোর চেষ্টা করা হোক নাড্ডার রোড শোয়ে জনবিস্ফোরণ দেখবেন বর্ধমানবাসী।

নজরে নাড্ডার সফর

নজরে নাড্ডার সফর

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে নাড্ডার সফরে ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছিল তাঁর কনভয়। তাই নাড্ডার আসার আগেই রাজ্যে বাড়তি সিআরপিএফ পাঠানো হয়েছে। যাঁরা ভিভিআইপিদের নিরাপত্তা দেবে। এবারও নাড্ডার সফরে বাড়তি নিরাপত্তা থাকবে বলে মনে করা হচ্ছে। নাডডার সফরের পরেই রাজ্যে আসছেন অমিত শাহ। ৩০ জানুয়ারি অমিত শাহ ফের রাজ্যে আসবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+