মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও অশান্তি! গুলিবিদ্ধ পুলিশ কর্মী
মনোনয়নের শেষ দিনেও শাসক বিরোধী সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মীকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি।
মনোনয়নের শেষ দিনেও শাসক বিরোধী সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মীকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট একনম্বর ব্লকে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছিল। বাইরে বাঁশের ব্যারিকেডে মুখোমুখি ছিল শাসক তৃণমূল এবং বিরোধীরা। সেই সময় উত্তেজনা তৈরি হয়। যা থামাতে যান উস্তি থানার সাবইনস্পেক্টর রফিক জামাল। অভিযোগ, সেই সময় ভিড়ের মধ্যে থেকে গুলি চলে। বা-হাতে গুলি লাগে ওই এসআই-এর। তার সঙ্গে থাকা পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার হাসপাতালে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড় সরাতে গেলে গুলি চালানোর এই ঘটনা ঘটে।
ঘটনার পরেই মগরাহাট এক নম্বর ব্লক হাসপাতালের বাইরে থেকে ভিড় সরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র প্রার্থী ছাড়া কাউকেই এলাকায় ঢুকতে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications