তৃণমূলের প্রচারে ষাঁড়ের গুঁতো! সাতজন ভর্তি হাসপাতালে
রাজনৈতিক কর্মসূচিতে ষাঁড়ের গুতো। মঙ্গলবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে ষাড় এসে পড়ে। হামলায় সাত মহিহা আহত হন।
রাজনৈতিক কর্মসূচিতে ষাঁড়ের গুতো। মঙ্গলবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে ষাড় এসে পড়ে। হামলায় সাত মহিলা আহত হন। তাঁদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রচারে বেরিয়ে যে ষাঁড়ের হামলা হতে পারে কেউই ভাবতে পারেনি।

তৃণমূলের প্রচারে ষাঁড়ের গুঁতো
সকালের প্রচারটা শুরু হয়েছিল ঠিকঠাকই। তারকেশ্বরের পদ্মপুকুরে প্রচার শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রার্থী অপরূপা পোদ্দার এসে পড়বেন। এই সময় কয়েকটা ষাঁড় নিজেদের মধ্যে মারামারি শুরু করে। চলে আসে একেবারে প্রচারের ভিড়ের মধ্যে। যে যাঁর মতো করে পারেন, ছুটে পালাতে চেষ্টা করেন।
সেই সময় ষাঁড় সাত মহিলাকে গুঁতো দেয় বলে জানা গিয়েছে।

জখম সাতজন ভর্তি হাসপাতালে
সাত জখম মহিলাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। দলীয় সমর্থকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রার্থী অপরূপা পোদ্দার।

রাজনৈতিক কর্মসূচিতে ষাঁড়ের হামলা
তবে এদিনই তৃণমূলের প্রচারে ষাঁড়ের হামলা প্রথম নয়। হুগলি জেলায় সিপিএম-এর পদযাত্রা যাঁড়ের হামলার মুখে পড়েছিল। তখন অনেকেই ব্যাঙ্গ করেছিলেন। মুকুল রায় শিলিগুড়িতে ষাঁড়ের হামলার মুখে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications