বুলবুলের দাপটে গাছ ভেঙে মৃত্যু দুই মহিলার

বুলবুলের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত্যু দুই মহিলার। প্রথম ঘটনা বসিরহাটের সসিমা গ্রামে। অন্যটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় । নন্দীগ্রামে গাছ ভেঙে পড়ে ২৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে।

বুলবুলের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত্যু দুই মহিলার। প্রথম ঘটনা বসিরহাটের সসিমা গ্রামে। অন্যটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় । নন্দীগ্রামে গাছ ভেঙে পড়ে ২৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। অন্য দিকে সসিমা গ্রামে রেবা বিশ্বাস নামে বছর ৪৬ এর এক মহিলার মৃত্যু হয়েছে।

বুলবুলের দাপটে গাছ ভেঙে মৃত্যু দুই মহিলার

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি ক্ষতি না হলেও বেশ কিছু জায়গাতে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রায় ২২ হাজার মানুষ কে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ভোগের কবলে পরা মানুষদের জন্য ৬৩ টি ত্রাণ শিবিরে খেলা হয়েছে।
এদিকে ঝড়ের ফলে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে । তার ফলে দিঘা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যহত। জেলা প্রশাসনের আধিকারিকরা তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন।

অন্যদিকে বুলবুল ঝড়ের প্রভাবে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদাম বাড়ি অঞ্চলের ভেকুটিয়া গ্রামের সুলতা দাস নামে এক মহিলার মৃত্যু হয়েছে। স্বামী বিকাশ রঞ্জন দাস পেশায় ক্ষেতমজুর গতকাল সন্ধ্যায় স্বামী-স্ত্রী এবং দুটো বাচ্চা নিয়ে যখন বিছানায় শুয়েছিল, সেই সময় বাড়ির পেছনে একটা বড় খিরিশ গাছ তার মাটির বাড়ির উপর ভেঙ্গে পড়ে, আচমকা কিছু বুঝে ওঠার আগে পুরো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে চাপা পড়ে সুলতা দাসের মৃত্যু হয়। স্বামী বাচ্চাকে বাঁচানো গেলেও স্ত্রীকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+