Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Garden Reach Building Collapse: কেঁচো খুঁজতে কেউটের সন্ধান! একাধিক বেআইনি নির্মাণের খোঁজ, হেলে বহুতল

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে ঘটে যাওয়া বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা! সমস্ত বেআইনি নির্মাণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেআইনি নির্মাণের তালিকা তৈরি করে তা ভেঙে দিতেও হবে। ঘটনার পরেই এই বিষয়ে কড়া নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম।

এরপরেই ময়দানে (Garden Reach Building Collapse) নেমে পড়েছেন পুরসভার আধিকারিকরা। প্রাথমিক সমীক্ষাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে এমন আরও বহুতল রয়েছে যা বিপজ্জনক ভাবে হেলে রয়েছে।

Garden Reach Building Collapse

আর তা নজরে আসার পরেই আজ মঙ্গলবার ঘটনাস্থলে অর্থাৎ পাহাড়পুর এলাকায় যাবেন পুরসভার আধিকারিকরা (KMC)। সেখানেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বহুতল তৈরি হয়েছে। তার মধ্যে অন্তত ছয়টি বাড়ি হেলে রয়েছে বলে খবর। বহুতলগুলি ঠিক কতটা বিপজ্জনক তা খতিয়ে দেখেবন পুর ইঞ্জিনিয়াররা।

পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রয়োজনে বাড়িগুলি ভেঙে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার (Garden Reach Building Collapse) পরেই ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি-র একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি শামস ইকবালের বিরুদ্ধে দেখা যাচ্ছে।

যদিও তৃণমূল প্রতিনিধি শামস ইকবাল বেআইনি বাড়ি নির্মানের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। তবে ছবি সামনে আসার পর ধৃত প্রোমোটারের সঙ্গে তৃণমূল নেতার জোগ স্পষ্ট হচ্ছে। এমনকি স্থানীয় মানুষের দাবি, মাঝে মধ্যেই নাকি বিভিন্ন অনুষ্ঠানে ধৃত মহম্মদ ওয়াসিমের সঙ্গে যেত শামস ইকবালকে।

ফলে মোটা টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের ছাড় দেওয়া কোনও ব্যাপার নয় বলেই দাবি এলাকার মানুষের। যদিও এই বিষয়ে তৃণমূল প্রতিনিধি শামস ইকবালের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ধৃত প্রোমোটারের বিরুদ্ধেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো মারাত্বক অভিযোগ রয়েছে। এমনকি ন'বছর জেলে ছিলেন ওয়াসিম। বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় তিনি জেলে ছিলেন বলে খবর। যদিও রাজ্যের পালাবদলের পর জেল থেকে মুক্তি পান ওয়াসিম। আর এরপরেই একের পর এক জমি কেনাবেচা, ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেন। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ ওয়াসিমকে । একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+