Buddhadev Bhattacharya: ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফুসফুসের দুই দিকেই সংক্রমণ
ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বু্দ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসের দুই দিকেই হয়েছে সংক্রমণ। সেকারণেই তাঁেক ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এখনও বিপদমুক্ত নন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তাঁর চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে নিউমোনিয়া সংক্রমণের কারণেই প্রবল শ্বাসকষ্ট চলছে। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তবে বয়সজনিত কারণে সেই মেডিসিন তেমন ভাবে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েেছ চিকিৎসকদের।

বরাবরই সিওপিডির সমস্যায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাজেই শ্বাসকষ্টের সমস্যা তার নতুন নয়। তবে এবারে একেবারে বিশেষ ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্ঠে ভুগছিলেন তিনি। প্রথমে হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। শনিবার অবস্থা সংকট জনক হয়ে যাওয়ায় একপ্রকার জোর করেই তাঁকে হাসপাতােল ভর্তি করা হয়।
এর আগেও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় সংক্রমণ নিয়ন্ত্রণ করে সুস্থ করে তাঁকে বাড়ি ফেরানো হয়েছিল। এবারও সংক্রমণ একটু বেশি। েসই সঙ্গে বয়সটাও বেড়েছে। ৭৯ বছর বয়সে সংক্রমণ কমানোই এখন চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ।
শরিরে অতিমাত্রায় কার্বনডাই অক্সাইড রয়েছে। মিক্সড রকেসপিরেটরি সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবুর শরীরে সিআরপি ৩০০। এর স্বাভাবিক মাত্রা হয় ৫। এখনও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন তিনি। সেই আচ্ছন্ন অবস্থা কাটানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। অ্যান্টিবায়োটিক বদল করা হয়েছে ইতিমধ্যেই। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্লিবশিয়েলা নামে একটি ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে তাঁর দেহে। কাজেই একেবারেই বিপদমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশনে ৪০ শতাংশ অক্সিজেন দিতে হচ্ছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications