সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পবার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের, সরাসরি আহ্বান জানালেন কংগ্রেসকে

সিঙ্গুর, ১৬ জানুয়ারি : দশ বছর আগে শিল্পায়নকে হাতিয়ার করে ২০০৬ সালের বিধানসভা ভোটে জয়জয়কার হয়েছিল বামেদের। এবারও সেই শিল্পায়নকে অস্ত্র করেই বিধানসভা ভোটে লড়তে নামছে সিপিএম সহ বামেরা। সেকথাই এদিন সিঙ্গুরে দাঁড়িয়ে ফের একবার স্পষ্ট করে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

২০০৬ সালে 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত' এই স্লোগানকে সামনে রেখেই ভোটে জিতেছিল বামেরা। তবে এই সিঙ্গুরের জমি আন্দোলনই তারপরে পায়ের তলার জমি কেড়ে ৩৪ বছরের দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের সিঙ্গুর খালি হাতে ফিরিয়েছিল বামেদের।

সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পবার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের, সরাসরি আহ্বান জানালেন কংগ্রেসকে

তবে ফের একবার ভোটযুদ্ধে জিততে শিল্পায়নকেই অস্ত্র করেছে বামেরা। এবং সিঙ্গুরের চেয়ে ভালো জায়গা যে আর কিছু হতে পারে না তা জানেন বাম নেতারা। সেজন্যই সিঙ্গুর থেকে শালবনি পর্যন্ত পদযাত্রার উদ্বোধনে বামেদের শিল্পায়নের একমাত্র মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফের একবার শিল্পের উপরেই জোর দিয়েছেন।

এদিন তিনি বলেন, সিঙ্গুর সহ সারা রাজ্যে শিল্প চাই। আর তা করতে তৃণমূল সরকারকে সরাতে হবে। তৃণমূলের 'যাত্রা' মানুষ আর সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ফের একবার জোট প্রসঙ্গে কংগ্রেসকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন বুদ্ধবাবু। তাঁর কথায়, কংগ্রেস বলুক তারা কোনদিকে থাকবে। একইসঙ্গে বৃহত্তর বাম ঐক্যের পক্ষেও সওয়াল করেন তিনি।

এই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলন রাজ্য ছাড়া করেছে টাটা গোষ্ঠীকে। শাসকের পদ থেকে সরিয়েছে বামেদের। এবার বামেদের শিল্পায়নের স্লোগানকে মানুষ কতোটা গ্রহণ করে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+