Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suchetana Bhattacharjee: পুরুষ হবেন বুদ্ধকন্যা! কতটা জটিল সেই প্রক্রিয়া? কীভাবেই বা হওয়া সম্ভব?

Suchetana Bhattacharjee: সুচেতনা থেকে সুচেতন হবেন বুদ্ধ-কন্যা! মহিলা থেকে পুরুষ হবেন তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা। লিঙ্গ পরিবর্তন করতে ইতিমধ্যে চিকিৎসকদের সঙ্গেও আলোচনা শুরু করেছেন সুচেতনা। এমনকি আইনি পরামর্শও নিতে শুরু করেছেন তিনি।

তবে সাহসী এহেন সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বলে জানিয়েছেন ( Suchetana Bhattacharjee) সুচেতনা। এর সঙ্গে পারিবারিক বিষয়কে মেলাতে চান না। তবে তাঁর পরিবার প্রগতিশীল বলেই জানিয়েছেন বুদ্ধ কন্যা। এমনকি তাঁর বাবা ছোট থেকেই বিষয়টি জানেন বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সুচেতনা জানিয়েছেন, এলজিবিটি আন্দোলনের অংশ হিসাবেই তাঁর এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, একজন ট্রান্স-ম্যান হিসাবে প্রতিদিন যে সামাজিক হয়রানির মুখোমুখি হই তা বন্ধ করতে চাই বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা। তবে মেয়ে থেকে ছেলে হওয়াটা কি খুব সহজ?

Suchetana Bhattacharjee

লিঙ্গ পরিবর্তন কেন করেন?

লিঙ্গ পরিবর্তন কথাটা যতটা শুনতে সহজ ততটাই কঠিন! মানসিক ভাবে নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করতে হয়। যাতে মননের সঙ্গে শারীরিক গঠনের মিল থাকে সেজন্যেই মানুষ লিঙ্গ পরিবর্তন করে থাকে। লিঙ্গ ডিসফোরিয়া ( Gender Dysphoria) অনুভব থেকেও মানুষ লিঙ্গ পরিবর্তন করে থাকে। এই অনুভব তখন তৈরি হয় যখন একজন পুরুষ নিজেকে মহিলা এবং একজন মহিলা নিজেকে পুরুষ হিসাবে অনুভব করে। একটা সময় পর যখন Gender Dysphoria অনুভব করে কোনও মানুষ তখনই এমন অপারেশন করানোর সিদ্ধান্ত নেয়।

লিঙ্গ পরিবর্তনে প্রয়োজন সার্জারি

লিঙ্গ পরিবর্তন করার জন্য, যে কোনও ব্যক্তিকে sex reassignment surgery ( SRS) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। খুবই জটিল এবং কঠিন অপারেশন। ট্রান্সজেন্ডার ব্যক্তির শারীরিক চেহারা পরিবর্তন করা হয় মূলত এই অপারেশনের মাধ্যমে। যদিও অনেকেই এহেন অপারেশনকে বিভিন্ন নামে ডাকেন। চিকিৎসকদের ভাষায় gender reassignment surgery বলা হয়।

operation theatre

কীভাবে এই লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরু করবেন

ওয়ার্ল্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রান্সজেন্ডার হেলথ (WPATH) এর তথ্য অনুসারে, জন্ম থেকে তৈরি হওয়া শরীর সহজে বদল সম্ভব নয়। এহেন অপারেশনের আগে মানসিক প্রস্তুতিটা খুবই প্রয়োজন। আর এই জন্যে চিকিৎসকরা প্রথমে মনোবিদদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে থাকেন। তাঁর অনুমতি না মেলা পর্যন্ত এই ধরনের অপারেশনে রাজি হন না চিকিৎসকরা। সত্যিই কি Gender Dysphoria রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির তা জানাটা খুবই প্রয়োজন হয়। এমনকি এই বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে সবুজ সঙ্কেত রয়েছে এমন কাগজ নিতে হয়। আর তা জমা দিতে হয় চিকিৎসকের কাছে। জটিল এই অপারেশনের আগে চিকিৎসককে নিশ্চিত হতে হয় যে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও জটিল রোগ নেই তো। আর এরপরেই লিঙ্গ পরিবর্তনের যাবতীয় কাজ শুরু হয়।

বিশেষ হরমোন প্রয়োগ হয় শরীরে

জেন্ডার চেঞ্জ প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিশেষ হরমোন থেরাপি শুরু হয়। বিশেষ হরমোন ইঞ্জিকেশন এবং ওষুধের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছানো হয়। যেমন মহিলাদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে বিশেষ অ্যান্ড্রোজেন হরমোন প্রয়োগ করা হয়। যাতে শরীরে পুরুষদের মতো চুল এবং দাড়ি তৈরি হয়। অন্যদিকে আবার যে পুরুষ মহিলা হতে চাইছেন তাঁকে অ্যান্টি-অ্যান্ড্রোজেন হরমোন প্রয়োগ করা হয়। যাতে শরীরের পেশী পরিবর্তন হতে পারে। তবে শরীরের লোম কমানোর জন্য অ্যান্টি-এন্ড্রোজেন হরমোন দেওয়া হয়। আর এভাবেই শরীরে হরমোনাল পরিবর্তন হয়।

operation theatre

সার্জারিতে কি হয়?

পুরুষ থেকে মহিলা হওয়ার অপারেশন কিছুটা হলেও অনেক সহজ। ব্যায়বহুল নয়। তবে মহিলা থেকে পুরুষ হওয়ার ক্ষেত্রে সার্জারি অনেক বেশি সফল। চিকিৎসকদের কথা অনুযায়ী, খুব অল্প মহিলা পুরুষ হওয়ার জন্যে সার্জারি করে। শুধু তাই নয় মহিলা থেকে পুরুষ হওয়ার ক্ষেত্রে গোটা সার্জারির প্রক্রিয়া তা অনেক ব্যায়বহুল। পুরুষ থেকে যারা মহিলা হচ্ছেন সেক্ষেত্রে অপারেশনে শরীরের একাধিক অঙ্গ বাদ দেওয়া হয়। একই ভাবে মহিলা থেকে পুরুষ হওয়ার ক্ষেত্রে একাধিক অঙ্গকে বাদ দেওয়া হয়। যা খুবই যন্ত্রণার। তা সহ্য করাটা খুবই কঠিন। কিন্তু মনের শাস্তি পেতে এই পথেই বহু রুপান্তকরকামী হাটতে বাধ্য হন।

operation theatre

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+