বুদ্ধদেব দাশগুপ্তের ছবি মানেই দেশে-বিদেশে পুরস্কার, নতুনদের যেমন সুযোগ দিতেন, অনেকে অপেক্ষাও করতেন
দীর্ঘদিন অসুস্থ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত (buddhadeb dasgupta)। কিন্তু তার আগে, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি মানেই জাতীয় (national) পুরস্কার (prize) এরকম নিশ্চিত। শুধু তাই নয়, সেই ছবি আন্তর্জাতিক (international) ক্ষেত্রেই প্রশং
দীর্ঘদিন অসুস্থ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত (buddhadeb dasgupta)। কিন্তু তার আগে, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি মানেই জাতীয় (national) পুরস্কার (prize) এরকম নিশ্চিত। শুধু তাই নয়, সেই ছবি আন্তর্জাতিক (international) ক্ষেত্রেই প্রশংসা পয়েছে। এটা শুধু একটা দুটো নয়, প্রায় সব ছবির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। যে কারণেই হয়তো তরুণ মজুমদার বলছেন, বড় ক্ষতি হয়ে গেল।

শুরু ১৯৬৮-তে, শেষ ২০১৮-তে
১৯৬৮ সালে শর্ট ফিল্ম সময়ের কাছে দিয়ে শুরু করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। প্রথাগত সিনেমার বাইরে গিয়ে দর্শকদের সামনে তুলে ধরতেন এক অন্য ধারার ছবি। ২০১৮ সালে উড়োজাহাজ ছবি ছিল তাঁর পরিচালিত শেষ ছবি।

জাতীয় ও আন্তর্জাতিক সম্মান
বুদ্ধদেব দাশগুপ্তের পাঁচটি ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও উত্তরা ও স্বপ্নের দিন ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সম্মান পেয়েছছিলেন। একের পর এক আন্তর্জাতিক সম্মানও পেয়েছিলেন তিনি। ১৯৭৮ সালে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি দূরত্ব তৈরি করেছিলেন তিনি। এ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান। যা ছিল ষাট ও সত্তরের দশকের নকশাল আন্দোলনের ওপরে তৈরি। ছবির গল্পও তিনি লিখেছিলেন। নকশাল আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তাঁর অন্যতম ছবি ছিল গৃহযুদ্ধ।
২০০২ সালে তৈরি মন্দ মেয়ের উপাখ্যান ছবির জন্য বুদ্ধদেব দাশগুপ্ত পেয়েছিলেন শ্রেষ্ঠ এশিয়ান চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় পুরস্কার। ২০০৫ সালে তৈরি ছবি কালপুরুষও জাতীয় পুরস্কার পেয়েছিল। সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছিল তাঁর চৈরি ছবি ফেরা। সেরা পরিচালক হিসেবে উত্তরণ এবং স্বপ্নের দিন ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
কখনও গ্রিস আবার কখনও দামাস্কাসের ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। ২০০৮ সালে স্পেন ফিল্ম ফেস্টিভালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।

অভিনয় করেছেন অনেক বিশিষ্টরা
বাংলা তথা দেশের অনেক সেরা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে যেমন তিনি কাজ করেছেন, আবার অনেক নতুনকে কাজের সুযোগও করে দিয়েছিলেন। বাংলা তথা দেশের অনেক সেরা অভিনেতা-অভিনেত্রী তাঁর ছবিতে অভিনয় করার জন্য অপেক্ষায় থাকবেন। তাঁর তৈরি বিভিন্ন ছবিতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন, অঞ্জন দত্ত, মমতাশঙ্কর। এই দুজনের অভিনয়ে ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল নকশাল আন্দোলনের প্রেক্ষপটে তৈরি গৃহযুদ্ধ। তাঁর তৈরি ছবিতে অভিনয় করেছেন, মিঠুন চক্রবর্তী। উল্লেখযোগ্য হল তাহাদের কথা। ১৯৯২-এর তৈরি এই ছদি দুটি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্তও অভিনয় করেছেন বুদ্ধদেব দাশগুপ্তের তৈরি করা ছবিতে।

চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেদের প্রতিক্রিয়া
বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুরে চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা প্রতিক্রিয়া জানিয়েছেন। পরিচালক তরুণ মজুমদার বলেছেন, খুব ক্ষতি হয়ে গেল। খবটা শুনে তিনি ভীষণ শকড হয়ে গিয়েছেন। অপর পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন বলেছেন, তাঁর দেখা পরিচালকদের মধ্যে সবচেয়ে অন্যরকম ছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তের ছবি তাঁর কাছে কবিতার মতো লাগত বলে জানিয়েছেন অপর্ণা। বুদ্ধদেব দাশগুপ্তের গৃহযুদ্ধ, চরাচর ছবির কথা উল্লেখ করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। তিনি যে অনেক নতুনদের সুযোগ দিয়েছেন, তাও উল্লেখ করেছেন কৌশিক সেন। নিজে যে বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, তাই নিয়েই ছবি করেছেন। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, তাঁর পছন্দের পরিচালক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।
(ছবি সৌজন্য: ফেসবুক)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications