বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে! চিকিৎসকদের দেওয়া কোন পরামর্শ এখন পালনীয়
আগেই বলেছিলেন তিনি বাড়ি ফিরতে চান। আর এদিন বাড়ি ফেরার খবর পেয়েই তিনি খুব খুশি বলে জানিয়েছেন উডল্যান্ডসের চিকিৎসকরা।শেষেমশ বহু প্রতীক্ষার পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তিনি ছাড়া পেলেন উডল্যান্ডস হাসপাতাল থেকে।

চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধবাবু নিজে স্বীকার করেছেন যে গত কয়েকদিনে কিছু অনিয়মের জেরে তাঁর শারীরিক এই বিপত্তি হয়েছিল। তবে এবার থেকে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন বলে জানিয়েছেন। এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তৈরি করা হচ্ছে একটি মেকশিফ্ট আইসিইউ। এছাড়াও তাঁকে নিরন্তর বাইপ্যাপ সাপোর্ট রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
বিভিন্ন শারীরিক ফিডিএথেরাপিরও কথা বলা হয়েছে প্রাক্তন মুখ্যন্ত্রীর পরিবারকে। সবমিলিয়ে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে। এই শীতের সময়ে তাঁকে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে বলে জানানো হয়।












Click it and Unblock the Notifications