Buddhadeb Bhattacharya: বুধেই ঘরে ফেরা বুদ্ধবাবুর, পাম অ্যাভিনিউর বাড়িতে চলছে তোরজোর
এখন অনেকটাই সুস্থ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বুধবারই তাঁকে ছুটি দেবে উডল্যান্ড হাসপাতাল। বাড়িতে থাকলেও হোমকেয়ারে রাখা হবে তাঁকে। সেখানকার প্রস্তুতি সব খতিয়ে দেখে এসেছেন িচকিৎসকরা।
এখন একেবারেই সংক্রমণ মুক্ত বুদ্ধবাবু। হাসপাতালের বেডে শুয়ে গান শুনছেন। কথা বলছেন। মঙ্গলবার দুপুরেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। বুদ্ধবাবুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তিনি। তাঁকে জানিয়েছেন যে পাম অ্যাভিনিউর বাড়িতে তাঁর ঘরে কিছু বই সরানো হয়েছেষ। কারণ তাঁর চিকিৎসার সরঞ্জাম রাখতে হয়েছে। তবে তিনি তাঁর প্রয়োজন মতো বই পেয়ে যাবেন।

পাম অ্যাভিনিউর বাড়িতে গেলেও মেডিকেল টেমের চিকিৎসকরা তাঁকে নিয়মিত পরীক্ষা করে আসবেন। গত ২৯ জুলাই প্রবল শ্বাসকষ্ট এবং আচ্ছন্ন অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেদিন রাতেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েিছল। দুটি ফুসফুসই সংক্রমিত হয়েছিল ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায়। চিকিৎসকরা অ্যান্টি বায়োটিক দিয়ে তাঁর সংক্রমণ কমানোর চেষ্টা করছিলেন।
ধীরে ধীরে কাজ করতে শুরু করে অ্যান্টিবায়োটিক। ধীরে ধীরে সংক্রমণ মুক্ত হন তিনি। এবং তাঁকে বের করে আনা হয় ভেন্টিেলশন থেকে। তবে বাইপ্যাপ সিস্টেমে রাখা হয়েছিল বুদ্ধবাবুকে। প্রায় ২ সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন তিনি। এরই মধ্যে তকাঁকে হাসপাতালে দেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিন বাম নেতৃত্বরা এসে দেখা করে গিয়েছেন।












Click it and Unblock the Notifications