বাড়িতে একা থাকতে ভয়! প্যানিক অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য

সকালে হঠাত করে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরের অক্সিজেন নেমে যায় প্রায় ৮০তে। এই অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে গত ২৪ ঘন্টা আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি যান বুদ্ধ জায়া মীড়া

সকালে হঠাত করে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরের অক্সিজেন নেমে যায় প্রায় ৮০তে। এই অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

অন্যদিকে গত ২৪ ঘন্টা আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি যান বুদ্ধ জায়া মীড়া ভট্টাচার্য। কিন্তু জানা যাচ্ছে, তাঁর প্যানিক অ্যাটার্ক হয়েছে। তবে আতংকের কিছু নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা।

প্যানিক অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য

ইতিমধ্যে মীরাদেবীর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত তিনি স্থিতিশীল বলেই খবর।

সোমবারই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মীরা ভট্টাচার্য। কিন্তু মঙ্গলবার সকালেই হঠাত করে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি। যা যথেষ্ট চিন্তায় ফেলে স্ত্রী মীরাদেবীকে। এরপর থেকেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন।

শারীরিক ভাবেও এখনও বেশ দুর্বল তিনি। তাই ঝুঁকি না নিয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবেন চিকিৎসকরা। এরপরেই উডল্যান্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, বেসরকারি ওই হাসপাতালের ৩১৩ নম্বর আইসিইউতে রাখা হয়েছে বুদ্ধদেবকে।

মীরার জন্য ৩০২ নম্বর কেবিনটিতে রাখা হয়েছে বলে খবর। চিকিৎসকেরা জানিয়েছেন, করোনা মুক্ত হলেও শারীরিক ভাবে তিনি এখনও বেশ দুর্বল। এর মধ্যে বুদ্ধদেবের অসুস্থতা নিয়ে চিন্তা করছেন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একা থাকতে হচ্ছে তাঁকে। তাই ঝুঁকি না নিয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে, মঙ্গলবার সকালে হঠাত করেই অক্সিজেনের মাত্রা কমে যায়। শারীরিক অবস্থার কার্যত কিছুটা অবনতি ঘটতে থাকে। এরপরেই ডাক্তাররা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কথা বলেন। হাসপাতালে আসতে রাজিও হয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালের ৩১৩ নম্বর ঘরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যে বুদ্ধবাবুর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখনও চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা। হাসপাতালে পৌঁছতেই বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর ফুসফুসে নানা সমস্যা ধরা পড়ছে। মঙ্গলবার প্রথম বুলেটিনে এমনটাই জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, বুদ্ধবাবুর বুকের সিটি স্ক্যান হয়েছে। আগে থেকেই যেহেতু তাঁর সিওপিডির সমস্যা রয়েছে, সবদিক নজর রেখেই চিকিৎসা এগোবে। ইতিমধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসাতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাথায় রয়েছেন কৌশিক চক্রবর্তী। এছাড়াও রয়েছেন চিকিৎসক সৌতিক পাণ্ডা, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল প্রমুখ।

কৌশিক চক্রবর্তী জানান, বুদ্ধবাবুর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। ওনার আগে থেকেই সিওপিডি রয়েছে। সে কারণে ফুসফুসে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেগুলি ক্রমবর্ধমান বলেই জানান তিনি। কৌশিক চক্রবর্তীর কথায়, "ফুসফুসে ওনার বেশি কিছু সমস্যা পেয়েছি। রেডিওলজিস্টের সঙ্গে কথা বলছি।

এই মুহূর্তে ওনার অক্সিজেন ঘাটতি রয়েছে। আমাদের বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিতে হয়েছে। এখন অক্সিজেন, বাইপ্যাপ, অ্যান্টিবায়োটিক চলছে। কোভিডের চিকিৎসার অন্যতম য়ে স্তম্ভ স্টেরয়েড তাও দেওয়া হচ্ছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+