ভেন্টিলেশন না সরলেও বু্দ্ধদেব ভট্টাচার্যের অবস্থার উদ্বেগ কিছুটা কেটেছে, কী জানাল হেলথ বুলেটিন

ভেন্টিলেশন না সরলেও বু্দ্ধদেব ভট্টাচার্যের অবস্থার উদ্বেগ কিছুটা কেটেছে, কী জানাল হেলথ বুলেটিন

এখনও ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের থেকে উদ্বেগ কিছুটা কমেছে। তবে পুরোপুরি সংকট মুক্ত বলতে নারাজ চিকিৎসকরা। সন্ধেবেলার মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, তুলনামূলক ভাবে ভাল রয়েছেন তিনি। তবে এখনও ঝুঁকি রয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। সকালেই জ্ঞান ফিরেছিল বুদ্ধবাবুর। তবে ভেন্টিলেশনের মাত্রা কিছুটা কমেছে। রক্তে কার্বন জাই অক্সাইডের পরিমাণ সামান্য হলেও কমেছে। এখনও স্যালাইন চলছে। খাওয়ানো হচ্ছে রাইলস টিউবের মাধ্যমে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এখনও কম।

ভেন্টিলেশন না সরলেও বু্দ্ধদেব ভট্টাচার্যের অবস্থার উদ্বেগ কিছুটা কেটেছে, কী জানাল হেলথ বুলেটিন

গতকাল দুপুরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। তারপরেই ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে একটি মেডিকেল টিম গঠন করা বিশেষজ্ঞ চিকিৎসকদের। দীর্ঘদিন ধরেই সিওপিিডর সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর চোখেও সমস্যা ছিল। বুদ্ধবাবুর অসুস্থতার খবর পাওয়ামাত্র হাসপাতালে পৌঁছন বামফ্রন্টের নেতারা। সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্যপাল জগদীপ ধনখড়ও টুইট করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আজও বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। প্রতিমূহুর্তে আলিমুদ্দিন খোঁজ খবর নিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+