Buddhadeb Bhattacharya Health Updates: কবে ফেরানো হবে বাড়ি, কেমন আছেন বুদ্ধবাবু, দেখে এসে জানালেন সূর্য মিশ্র
এখন অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কথা বলছেন তিনি। বাইপ্যাপ সাপোর্টের পরিমাণও অনেকটা কমিয়ে আনা হয়েছে। তবে এখনই বাড়ি পাঠাতে নারাজ চিকিৎসকরা। আরও কয়েকদিন তাঁর স্বাস্থ্যের উপরে নজর রাখতে চাইছেন।
মেডিকেল বোর্ড এখনও তাঁকে বাড়ি পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর এখন অনেকটাই ভাল রয়েছে। বারবার তিনি বাড়ি ফিরতে চাইছেন। বুধবার হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। বেশ কিছুক্ষণ সূর্য মিশ্রের সঙ্গে কথা বলেছেন বুদ্ধবাবু। তবে খুব বেশি কথা বলতে পারছেন না তিনি। হাঁপিয়ে যাচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন চার ঘণ্টা করে বাইপ্যাপ চালানো হচ্ছে। তারপরে এক ঘণ্টা করে বিশ্রাম দেওয়া হচ্ছে। অক্সিজেনও চলছে। শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চালানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বারবার বাড়ি ফিরতে চাইছিলেন তিনি। অনেকটা সুস্থ হলেও সংক্রমণ পুরো পুরি কমেনি। সেটা না কমা পর্যন্ত চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
সিওপিডিতে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। গতশনিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন রাতেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। আচ্ছন্ন অবস্থায় চলে গিয়েছিলেন তিনি। হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা হচ্ছিল। ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দুিট ফুসফুসেই সংক্রমণ ধরা পড়েছিল। যদিও সোমবার তাঁকে ভেন্টিলেশন থেেক বের করে আনা হয়।












Click it and Unblock the Notifications