Buddhadeb Bhattacharya: নতুন উপসর্গ বুকে ব্যথা, মেলেনি কোনও বড় গলদ, শনিবারই কি হাসপাতাল থেকে ছুটি?

বুধবার রাতে আবার চিকিৎসকদের ঘুম উড়ে গিয়েছিল। হঠাৎ করে বুকে ব্যাথা অনুভূত হতে শুরু করেছিল বুদ্ধবাবুর। সঙ্গে সঙ্গে ECG এবং এক্সরে করা হয়। তারপরে সকালেই ইউএসজি করা হয়। বুদ্ধবাবুর বুকে জল জমে আছে কিনা জানতেই এই পরীক্ষা।

তবে জানা গিয়েেছ রিপোর্টে তেমন কোনও গদল ধরা পড়েনি। এখন ভালোই রয়েছেন তিনি। কবে তাঁকে ছুটি দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার জানাবেন িচকিৎসকরা। গত শনিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। তবে এখনও বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি।

Buddhadeb Bhattacharjee

গতকাল তাঁকে দেখতে বেলভিউ হাসপাতালে গিয়েছিলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। সূর্যকান্ত মিশ্রর সঙ্গে অনেক্ষণ কথাও বলেছেন তিনি। বারবার বাড়ি যেতে চাইছেন বুদ্ধবাবু। ফুসফুসে সংক্রমণের পরিমাণ অনেকটাই কমে গিয়েেছ। তাঁর দুটি ফুসফুসেই ব্যাক্টেরিয়াল নিউমোনিয়া হয়েছিল। একেতেই সিওপিডির রোগী তিনি তারপরে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় অবস্থার অবনতি হয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতশনিবার রাতে বেলভিউ হাসপাতালে আনার পরেই রাতেই তাঁকে ভেন্টিেলশনে দেওয়া হয়েছিল। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ৯ সদস্যের মেডিকেল টিম গড়ে চিকিৎসা চলছিল বুদ্ধবাবুর। ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক কাজ করতে শুরু করেছিল তাঁর। সংক্রমণের মাত্রা কমতে শুরু করে। সিটি স্ক্যানের পর চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন। তারপরে তাঁর অবস্থার উন্নতি হতে শুরু করে। এখন বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। অক্সিজেন চলছে। তবে কথা বলছেন বুদ্ধবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+