ভারতে আসার চেষ্টা সংখ্যালঘুদের! বাংলাদেশ সীমান্তে 'যুদ্ধে'র অবস্থায় BSF, নজিরবিহীন ব্যবস্থা

India Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ালো বিএসএফ! মোতায়েন করা হল অতিরিক্ত আরও ফোর্স। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং। গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকেই পরিস্থিতি জটিল হয়েছে। কার্যত ধৈর্জ্যে বাঁধ ভেঙেছে সে দেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের। আন্দোলন-ক্ষোভ বিক্ষোভে উত্তাল হয়েছে পদ্মাপাড়।

এই অবস্থায় বিএসএফের ৬০তম রাইসিং ডে উপলক্ষ্যে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে একটি সাংবাদিক বৈঠক করেন বিএসএফ শীর্ষ আধিকারিকরা । যেখানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং,ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা,ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ সহ অন্যান্যরা। আর সেই বৈঠক থেকেই বাংলাদেশের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসএফ আধিকারিকরা (India Bangladesh Border)।

Bangladesh Border

আধিকারিকরা জানিয়েছেন, উত্তরবঙ্গের আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ (India Bangladesh Border)। যেভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে সেদিকে তাকিয়ে ইন্দো-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সীমান্তরক্ষা বাহিনী।

শুধু তাই নয়, সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। তবে চলতি বছরে জলপাইগুড়ি জেলার অধীনে মিলন মেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইজি৷ তিনি জানান, মিলন মেলা আয়োজিত হলে যেন সরকারিভাবে নিয়ম মেনে ও সরকারের অনুমোদনে আয়োজিত হয়।

এদিন বিএসএফের আইজি সূর্যকান্ত শর্মা আরও বলেন, "সীমান্তে টানা ও নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছে। তবে আগস্ট মাসের পরে ওপার থেকে সংখ্যালঘুদের এপারে আসার একটা চাপ ও প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷ বিজিবির সঙ্গে আলোচনা করে খুব দক্ষতার সঙ্গে সেইসব সমস্যা মেটানো হচ্ছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে ফেন্সিংয়ের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা (India Bangladesh Border)। তাঁদের কথায়, ফেন্সিংয়ের জন্য জমি অধিগ্রহণে রাজ্য সরকারের ভালো সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের ১০শতাংশ মাত্র ফেন্সিং নেই। খুব তাড়াতাড়ি সেই জায়গাতেও ফেন্সিং লাগানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+