ভারতে ঢোকার চেষ্টা করতেই গুলি BSF এর, রাতের অন্ধকারে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্তে! সকাল হতেই মিলল দেহ

India-Bangladesh Border: রাতের অন্ধকারে বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হলেন এক বিএসএফ জওয়ান। মৃত অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অধীন রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খালপাড়া সীমান্তে। ঘটনাস্থল থেকে দুটি গোরু উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী। অনুমান করা হচ্ছে ভারতীয় দুষ্কৃতীদের সহায়তায় সীমান্তের কাটা তার পেরিয়ে গোরু চুরির পরিকল্পনা করেছিল বাংলাদেশি পাচারকারীরা।

জানা গিয়েছে, শনিবার ভোর রাতে রাজগঞ্জ থানা এলাকার খালপাড়া সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা (India-Bangladesh Border) । সেই সময় তাঁদের নজরে আসে কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করছে আট থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল। সেই সময় পাচারকারীদের বাঁধা দেয় কর্তব্যরত জওয়ানরা।

India-Bangladesh

বাংলাদেশিদের আত্মসমর্পণ করতে বলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। কিন্তু সে কথার কোনও কর্ণপাত না করে উল্টে জওয়ানদের ওপর ধারাল অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

এমনকি দূর থেকে বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে বলে আরও অভিযোগ। এরপর বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে বাধ্য হয়েই কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা যাচ্ছে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা। এই ঘটনায় গুরুতর জখম হন এক বিএসএফ জওয়ান।

যদিও সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গোরু ও বেশ কিছু ধারাল অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ায় বিএসএফ ও পুলিশের অনুমান, ভারতীয় দুষ্কৃতীদের সঙ্গে মিলে বাংলাদেশে গোরু পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

বিএসএফ বাঁধা দেওয়ায় বিএসএফের ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। এদিকে গোটা বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই বিশাল বাহিনীকে সীমান্তে মোতায়েন করা হয়েছে। একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে এলাকায়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ভারতে অনুপ্রবেশের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। বিভিন্ন সীমান্তকে ব্যবহার করছেন দুস্কৃতীরা। যদিও সমস্ত ছক ভেস্তে দিচ্ছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+