উত্তর দিনাজপুরে বিএসএফ জওয়ানের আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় থাকা বিএসএফের এক জওয়ান তাঁর নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।

কর্তব্যরত অবস্থায় থাকা বিএসএফের এক জওয়ান তাঁর নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাটোল সীমান্তে এলাকাতে।

উত্তর দিনাজপুরে বিএসএফ জওয়ানের আত্মহত্যা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিএসএফ জওয়ানের নাম দীনেশ কুমার পাত্র। ১৪৬ নম্বর ব্যাটেলিয়নে তিনি কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আহত অবস্থায় দীনেশ নামে ওই বিএসএফ জওয়ানকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ ওই বিএসএফ জওয়ান মানসিক অবসাদে ভুগছিলেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কীভাবে এই ঘটনা ঘটল গোটা বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ।

জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ভাটোল সীমান্তে এক বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে কী কারণে এমন ঘটল তা জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+