India-Bangladesh Border: একজনও যদি...ভারত-বাংলাদেশ সীমান্তে কাজ করছে বিএসএফের 'তৃতীয় নয়ন'! জানেন বিষয়টা কী?

India-Bangladesh Border: গত কয়েকমাস ধরে লাগাতার অশান্ত বাংলাদেশ (Bangladesh)! এমনকী সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার। আর তা থেকে বাঁচতে অনেকেই নজর এড়িয়ে ভারতে আসার চেষ্টা চালাচ্ছে। বিপদকে হাতে নিয়ে নদী সাঁতরেও ভারতে (India) ঢোকার চেষ্টা চলছে। এর মধ্যেই সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ-ক্যানিং থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

একের পর এক ঘটনায় বাড়ছে চিন্তা। যদিও সীমান্তে (India-Bangladesh Border) নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে বলে জানাচ্ছে বিএসএফ (BSF)। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমানা হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ একাধিক জায়গায় বাংলাদেশের সীমান্ত রয়েছে। সীমান্ত সংলগ্ন এই সমস্ত জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ।

India-Bangladesh Border

অনুপ্রবেশ (India-Bangladesh Border) ঠেকাতে কড়া পদক্ষেপ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএসএফের ডিজি দিলজিত সিং চৌধুরী।মঙ্গলবার ডায়মন্ড হারবারে একটি বিএসএফের অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানে সীমান্তের সুরক্ষা নিয়ে বিএসএফ যে কাজ চালিয়ে যাচ্ছে তা জানান ডিজি দিলজিত সিং চৌধুরী।

বলেন, ভারত বাংলাদেশের বর্ডারে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি যে সকল জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেখানে বিএসএফের পক্ষ থেকে টহলদারি বাড়ানো হয়েছে।

পাশাপাশি বর্ডারে লাগানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা (CCTV) থেকে নাইট ভিসন ক্যামেরা (Night Vision Camera)। কার্যত এই 'তৃতীয় নয়নে'র মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এমনকি সীমান্তের আরও বেশকিছু ক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য।

অর্থাৎ কোনও সন্দেহ জনক ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করলেই ওই আধুনিক প্রযুক্তিতে তা ধরা পড়ে যাবে। সব মিলিয়ে উত্তপ্ত বাংলাদেশের কথা মাথায় রেখে সীমান্ত সিরক্ষায় যে বিএসএফ মাটি কামড়ে কাজ চালাচ্ছে তা এদিন বুঝিয়ে দিয়েছেন শীর্ষ ওই আধিকারিক। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে কয়েক দফায় ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) পরিদর্শন করেছেন বিএসএফের শীর্ষ আধিকারিকরা। এমনকি পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকেও করেছেন। সেই অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পয়েন্টে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে বিএসএফের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+