উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তে অভিযান! বিএসএফ-এর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৫

ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল বিএসএফ।

ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে দাড়িভিটের সোনামতি বিওপিএলাকায় একটি গাড়ি থেকে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। শনিবার গভীর রাতে বিএসএফ ওই দুষ্কৃতীদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তে অভিযান! বিএসএফ-এর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৫

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৩টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ৪টি মোবাইল ফোন এবং অজ্ঞান করার ওষুধও উদ্ধার করে। ধৃতরা হল
হাসানউদ্দিন,তাজমল হক,সাহেদ আলি,আলম হক ও রসিদ আখতার। ধৃতদের সকলের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায়।

এদিন পুলিশ ধৃত ৫ দুষ্কৃতীকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ আদালতের কাছে ৫ দিনের হেফাজতের আবেদন করে। আদালত ধৃতদের ৫
দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। কী কারনে অভিযুক্তরা ওই এলাকায় জমায়েত হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+