হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ

হাওড়ার ডোমজুড়ে বেসরকারি ব্যাঙ্ককর্মীকে নৃশংস খুন। রাস্তার ধারে ঝোপ থেকে মুন্ডহীন দেহ উদ্ধার। শুধু তাই নয়, বস্তার মধ্যে হাত-পা-ও ছিল না। পুলিশের অনুমান, খুনের পিছনে রয়েছে পরিচিত কারও হাত।

হাওড়ার ডোমজুড়ে বেসরকারি ব্যাঙ্ককর্মীকে নৃশংস খুন। রাস্তার ধারে ঝোপ থেকে মুন্ডহীন দেহ উদ্ধার। শুধু তাই নয়, বস্তার মধ্যে হাত-পা-ও ছিল না। পুলিশের অনুমান, লুঠের উদ্দেশে খুন আর এই খুনের পিছনে রয়েছে পরিচিত কারও হাত।

হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ

নদিয়ার চাকদার বাসিন্দা পার্থ চক্রবর্তী বেশ কয়েকবছর ধরে হাওড়ার সলপের বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন। বুধবার তিনি ব্যাঙ্কের টাকা সংগ্রহে বেরিয়েছিলেন। কিন্তু বিকেলে ব্যাঙ্কে ফিরে না যাওয়ার এবং ফোনে না পাওয়ায় থানায় ডায়েরি করা হয়। এরপরেই রাস্তার ধারের ঝোপ থেকে বস্তাবন্দি দেহ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ সেটিকে খুলে দেখে। বস্তার মধ্যে মুন্ড, হাত-পা ছিন্ন দেহ উদ্ধার করা হয়। দেহের একাধিক জায়গায় ক্ষতও ছিল।

ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, এদিন পার্থর কাছে তিনলক্ষাধিক টাকা ছিল। যে টাকার কোনও খোঁজ পাওয়া যায়নি।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশের তরফে চাকদায় পার্থ চক্রবর্তীর বাড়িতে খবর পাঠানো হয়। গভীর রাতে গিয়ে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। জানা যায়, দেহে তিলের দাগ ছিল। দেহটি কার, তা চিহ্নিত যাতে না করা যায়, সেইজন্য খুঁচিয়ে সেই তিলটিও তুলে দেওয়া হয়েছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, পার্থ চক্রবর্তীকে খুনের পিছনে রয়েছে পরিচিত কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+