সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন করে থানায় আত্মসমর্পণ ভাইয়ের
বিষয় নয় বিষ। এই সার সত্যটা আবার প্রমাণিত হল। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন করল ভাই। পরে নিজের কৃতকর্মের জন্য সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
হুগলি, ২০ জানুয়ারি : বিষয় নয় বিষ। এই সার সত্যটা আবার প্রমাণিত হল। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন করল ভাই। পরে নিজের কৃতকর্মের জন্য সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হুগলির সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ সামন্ত। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের ভাই উত্তর সামন্তকে।
দীর্ঘদিন ধরেই দু'ভাইয়ের মধ্যে সম্পত্তিগত বিবাদ চলছিল। এদিন সকালে জলের নিকাশি নালা নিয়ে নতুন করে বচসা শুরু হয়। সেই বচসার থেকেই শুরু হয় হাতাহাতি। ঝামেলায় জড়িয়ে পড়ে দুই পরিবার। প্রবল বাগবিতণ্ডার মধ্যেই এই কাঠের মুগুর নিয়ে দাদার মাথায় সজোরে প্রহার করে ভাই উত্তম। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন দিলীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার পরই খবর দেওয়া হয় সিঙ্গুর থানায়। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। নিহত দিলীপ সামন্তের স্ত্রী কল্পনাদেবীর অভিযোগ, এদিন গন্ডগোল চলাকালীন উত্তমের স্ত্রী তাঁকে মারধর করতে থাকে। তখন তাঁর স্বামী তাঁকে বাঁচাতে ছুটে এলে উত্তম মুগুর নিয়ে মাথায় আঘাত করে।












Click it and Unblock the Notifications