মমতার ডাকে বাংলায় বিনিয়োগে আগ্রহী ব্রিটেন! ৪৯ ব্রিটিশ শিল্পপতি আসছে বাণিজ্য সম্মেলনে

বাংলায় বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ শিল্পপতিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগ্রহ প্রকাশ করেই ৪৯ জন ব্রিটিশ শিল্পপতি আসছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করতে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ শিল্পপতিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগ্রহ প্রকাশ করেই ৪৯ জন ব্রিটিশ শিল্পপতি আসছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করতে। করোনার প্রকোপ গত দু-বছর স্থগিত ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার তাই চমকের পর চমক দিয়ে সুদে-আসলে বিজনেস সামিটের লাভ কুড়াতে চাইছেন মমতা।

মমতার ডাকে বাংলায় আসছেন ৪৯ ব্রিটিশ শিল্পপতি

আগামী ২০ ও ২১ এপ্রিল নিউটাউনে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতের দুই বিজনেস আইকন মুকেশ আম্বানি ও গৌতম আদানি। এছাড়া দেশের অন্যান্য প্রথিতযশা শিল্পপতি অংশগ্রহণ করবেন বিজনেস সামিটে। এপ্রিলের শেষ সপ্তাহে শিল্প প্রসার নিয়ে চর্চা চলবে বাংলাজুড়ে। বাংলাকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়াই মমতার টার্গেট।

এবার দেশের শিল্পপতিরা ছাড়াও বিদেশ থেকে শিল্পপতি ও লগ্নিকারীদের একটা বড় অংশ আসছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের ৪৯ শিল্পপতি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বার সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রথম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করতে চলেছেন তিনি। এবার বিজনেস সামিল থেকে কতটা লগ্নি টানতে পারেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মূল লক্ষ্য এবার কর্মসংস্থান। কর্মসংস্থান বৃদ্ধি করতে গেলে রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি করা দরকার। এবারের বিজনেস সামিটে সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মমতা। বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে এবার বিজনেস সামিটে পাখির চোখ বিনিয়োগ টানা। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে দেশের একাধিক শিল্পপতি উপস্থিত ছিলেন। আদানি গোষ্ঠীর তরফে নবান্নে এসে বৈঠক করে যান শিল্পপতিরা। তবে সবথেকে বড় চমক হল ব্রিটেন থেকে আসা ৪৯ শিল্পপতি।

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার এ ব্যাপারে উৎসাহ প্রকাশ করে জানিয়েছেন, ব্রিটেন থেকে একটা বড় প্রতিনিধি দল আসবে। দু-দেশের প্রধানমন্ত্রী গত বছর বৈঠক করে ভারত ও ইংল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা আরও বৃদ্ধি করার অঙ্গীকার করেছেন। সেইমতো দু-দেশই একই পথের দিশারি। ইংল্যান্ডের ব্যবসা-বাণিজ্য প্রসারিত করার লক্ষ্য নিয়ে বিনিয়োগকারীরা আসবেন। তাঁরা ভারত তথা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। কারণ তাঁরা ভারতে ব্যবসা বাড়াতে চায়। সেই পরিপ্রেক্ষিতেই ব্যবসা বৃদ্ধি ও নকতুন বিনিয়োকের আকর্ষণ হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+