বামেদের লাল-ব্রিগেড এবার রঙবেরঙের, ব্যতিক্রমী ছবিতে কি মিলবে জোটের বার্তা

বামেদের ব্রিগেড মানেই লালে লাল। কিন্তু এবার একটু অন্য চিত্র দেখা দিয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। এবার দেখা যাচ্ছে লাল পতাকার মাঝে তেরঙ্গাও উড়ছে।

বামেদের ব্রিগেড মানেই লালে লাল। কিন্তু এবার একটু অন্য চিত্র দেখা দিয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। এবার দেখা যাচ্ছে লাল পতাকার মাঝে তেরঙ্গাও উড়ছে। আর সবথেকে ব্যতিক্রমী হল বামেদের ব্রিগেডে এবার পিরজাদা আব্বাস সিদ্দিকির দলের পতাকা। নীল-সবুজ-সাদা পতাকাও ভালো মাত্রায় উঁকি দিচ্ছে লাল-ব্রিগেডে।

'আমরাই বিকল্প, আমরাই ধর্মনিরপেক্ষ, আমরাই ভবিষ্যৎ'

'আমরাই বিকল্প, আমরাই ধর্মনিরপেক্ষ, আমরাই ভবিষ্যৎ'

আসলে এবার ব্রিগেড সমাবেশ ব্যতিক্রমী এই কারণেই যে, এবার হরেক রঙের মিলনক্ষেত্র হয়ে উঠেছে ব্রিগেড। এবারের ব্রিগেড জোটের বার্তা দেবে। তাই লালের উপস্থিতির সঙ্গে সঙ্গে চোখে পড়েছ নীল, সাদা, সবুজ, গেরুয়া রঙেরও সমারোহ। মঞ্চে লেখা আমরাই বিকল্প, আমরাই ধর্মনিরপেক্ষ, আমরাই ভবিষ্যৎ।

ভিড়কে কতটা ভোটবাক্সে নিয়ে যেতে পারবে জোট

ভিড়কে কতটা ভোটবাক্সে নিয়ে যেতে পারবে জোট

বাম সমর্থকদের কাছে কতটা স্বস্তি দেবে এবারের ব্রিগেড তা বলবে ভবিষ্যৎ। তবে এবারের ব্রিগেড থেকে যে মহাজোটের বার্তা স্পষ্ট তা বিলক্ষণ বোঝা যাচ্ছে। এবারের লড়াই হবে সম্মিলিত। ব্রিগেড থেকে তাই জোট কতখানি অক্সিজেন পাবে, তা-ই দেখার। তবে শুধু ব্রিগেডের অক্সিজেন নয়, এই ভিড়কে কতটা ভোটবাক্সে নিয়ে যেতে পারবে জোট, তাও বিচার্য।

বামেদের ব্রিগেডে কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের উপস্থিতি

বামেদের ব্রিগেডে কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের উপস্থিতি

এবারের ব্রিগেড থেকে এই জোটকে কী নামে অভিহিত করা হয়, সেদিকেও লক্ষ্য থাকবে। এবার বামেদের ব্রিগেডে কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের উপস্থিতি এই জোটের প্রচারকে তুঙ্গে তুলতে পারে কি না দেখার। কেননা এবার ব্রিগেড কিন্তু গতবারের মতো মাত্রা পাচ্ছে না। এবার চমকদার মুখ থাকছে না সে অর্থে।

বড় মুখ নেই, বামেদের ব্রিগেডের সফলতা নিয়ে প্রশ্ন

বড় মুখ নেই, বামেদের ব্রিগেডের সফলতা নিয়ে প্রশ্ন

এবারের ব্রিগেডে থাকবেন বমান বসু-সহ বাম নেতা-নেত্রীরা, থাকবেন অধীর চৌধুরী-সহ প্রদেশ কংগ্রেস নেতা-নেত্রীরা। আর থাকবেন আব্বাস সিদ্দিকি। কিন্তু থাকবেন না রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কার গান্ধীর মতো কোনও নাম। থাকবেন না তেজস্বী যাদবও। ফলে বামেদের ব্রিগেডের সফলতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+