রোলারে চেপে বিয়ে করতে এল পাত্র! অবাক কাণ্ড দেখে হইচই নদিয়ায়
পাত্র বিয়ে করতে এলেন রোড রোলারে চেপে। যা দেখে এলাকায় হইচই পড়ে গিয়েছে।
অনেকে অনেকভাবে বিয়ে করতে আসেন। কেউ গাড়ি সুসজ্জিত করে, কেউ ঘোড়ায় চেপে। তবে পশ্চিমবঙ্গের নদিয়ায় এক পাত্র ও তাঁর পরিবার যা করল তা দেখে হতচকিত না হয়ে পারা যায় না। রবিবার ছিল বিয়ে। পাত্র বিয়ে করতে এলেন রোড রোলারে চেপে। যা দেখে এলাকায় হইচই পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, পাত্রের নাম অর্ক পাত্র। বয়স 30। তাঁরা স্বর্ণকার। কৃষ্ণনগরের উকিল পাড়ায় এই ঘটনা ঘটেছে। অর্কর কাণ্ড দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। মেয়ের বাড়ি যাওয়ার আগে তাঁর নিজের পাড়াতেই হইচই পড়ে যায়।
কেন এলেন রোলারে চেপে বিয়ে করতে। সেই প্রশ্নে অর্ক বলেছেন, বিয়েকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। ভিনটেজ গাড়িতে গেলে সেটাও পুরনো আইডিয়া ছিল। তাই রোলার বেছে নিয়েছি। কারণ কেউ রোলারে চেপে বিয়ে করতে গিয়েছে বলে আমি শুনিনি।
অর্কর পরিবারের বাকী লোকেরা অবশ্য় লাল-হলুদ মিনি বাসে চেপে বিয়ে করতে গিয়েছেন। শুধু রোলারে চেপে গিয়ে চমক দেওয়াই নয়, নিজের বৌভাতে মাইকে তারস্বরে গান না বাজানোর সিদ্ধান্ত নিয়ে পরিবেশ বান্ধব ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন অর্ক। যার সঙ্গে পরিবারের সকলেই একমত হয়েছেন।












Click it and Unblock the Notifications