কানা দামোদর নদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন জগৎবল্লভপুরের বিস্তীর্ণ অঞ্চল

কানা দামোদর নদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। হাওড়ার জগৎবল্লভপুরে দীর্ঘদিন সংস্কার অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি।

কানা দামোদর নদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন সংস্কার অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি। সম্প্রতি কানা দামোদর সংস্কার করতে গিয়ে প্রচুর বালি তোলা হয়েছিল কানা দামোদর থেকে। তারপর অবৈধভাবে বালি তোলা হত। তার জেরেই ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

কানা দামোদর নদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন জগৎবল্লভপুরের বিস্তীর্ণ অঞ্চল

কানা দামোদরের উপর খাড়াপাড়া সেতুটি দিয়ে যানবাহন যাতায়াত না করলেও মানুষ চলাচল করত। এদের সাতসকালে ঘটনাটি ঘটায় হতাহতের কোনও খবর নেই। তবে বিপাকে পড়েছেন জগৎবল্লভপুরের মানুষ। তাঁদের যাতায়াতে ঘোরতর সমস্যা তৈরি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগৎবল্লভপুরের একাংশ।

এলাকার মানুষের ক্ষোভ, বারবার জানানো সত্ত্বেও সেতুটি সংস্কার করা হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থা হয়েছিল। বড়সড় বিপদ ঘটতে পারত। হতে পারত প্রাণহানিও। তবে সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। সাধারণের আরও অভিযোগ, শুধু কানা দামোদরের সংস্কারই নয়, অবৈধভাবে মাটি ও বালি তোলা হত। ব্রিজের নিচে থেকেও তোলা হত বালি। তারই জেরে ব্রিজ ভেঙে পড়ল এদিন।

এর পাশাপাশি সেচ দফতরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, কানা দামোদর সংস্কারের জন্য বালি তোলা হল, কেন ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হল না। সেচ দফতর কিছুতেই তাঁদের দায়িত্ব এড়াতে পারেন না। কিন্তু দায়িত্বশীল হয়নি সেচ দফতরের আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+