অতি বর্ষণে ভেঙ্গে পড়ল কেষ্টপুর খালের উপর কাঠের সেতু, দোকান
অতি বর্ষণে ভেঙ্গে পড়ল কেষ্টপুর খালের উপর কাঠের সেতু, দোকান
গত তিনদিনের টানা বর্ষণ এবং এ দিনেও অতি বর্ষণের ফলে ভেঙে পড়ল হাড়োয়া ও মিনাখাঁয় খালের উপর তৈরি কাঠের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের।

জানা গিয়েছে, এদিন হঠাৎই হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের মধ্যে যোগাযোগকারী ২৫০ ফুট লম্বা ১২ ফুট চওড়া কাঠের সেতুটির প্রায় ৩০ ফুট অংশ ভেঙে পড়ে কেষ্টপুর খালের উপরে। পাশাপাশি, সেতুসংলগ্ন দুটি দোকান ও প্রাচীন গাছ ছিল, তাও ভেঙে খালের মধ্যে চলে গিয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় মানুষের বক্তব্য, এই সেতুই ছিল ২ ব্লকের যোগাযোগের একমাত্র রাস্তা। কিন্তু তা ভেঙে যাওয়ায় ছোট যান চলাচল থেকে শুরু করে যাতায়াত সবই বন্ধ হয়ে গিয়েছে। তাই দ্রুত এই সেতুর কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ীরা।
অন্যদিকে, খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়ার বিডিওর প্রতিনিধি ও সেচ দপ্তরে আধিকারিকরা। এছাড়া এলাকার জনপ্রতিনিধি রয়েছেন। প্রাথমিকভাবে একটা রিপোর্ট তৈরি করছে খুব শিগগিরই এই সেতুর কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ঘোষপুর এলাকাজুড়ে। খালের লাগোয়া বেশ কয়েকটি কাঁচা-পাকা বাড়ি সহ দোকান রয়েছে। বৃষ্টির ফলে আগামী দিন যদি সেগুলো খামের ভেতর ঢুকে যায় তার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অবস্থায় সরকার যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তারা বাঁচবেন। পাশাপাশি খালের পাশে দোকান বসানো বেআইনি কিনা সেটারও খতিয়ে দেখছে প্রশাসন। উঠছে প্রশ্ন সেচ নজর এড়িয়ে কিভাবে এতগুলো দোকান গড়ে উঠলো বাসন্তী হাইওয়ে লাগোয়া কুলটি অঞ্চলের ঘোষপুর কামারগাতী কুলটি লকগেট ঘুসিঘাটা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে।












Click it and Unblock the Notifications