স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে গণধর্ষণ! তারপর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক নিয়ে দুই অভিযুক্ত রসপুঞ্জের গাজিরহাট এলাকায় হানা দেয়। দরজা ভেঙে বাড়িতে ঢুকেই স্বামীর মাথায় বন্দুক ধরে এক দুষ্কৃতী।

দরজা ভেঙে বাড়িতে ঢুকে স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে বধূকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে। এই ঘটনার পরই এক অভিযুক্তকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। অন্য অভিযুক্ত পালিয়ে যায়। বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক নিয়ে দুই অভিযুক্ত রসপুঞ্জের গাজিরহাট এলাকায় হানা দেয়। দরজা ভেঙে বাড়িতে ঢুকেই স্বামীর মাথায় বন্দুক ধরে এক দুষ্কৃতী। এরপর স্ত্রীর উপর চলে অকথ্য অত্যাচার। মহিলার আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রতীকী ছবি, গ্রাফিক্স- ইন্দ্রাণী সরকার

সেইসময় পালানোর চেষ্টা করে দুই অভিযুক্ত। উত্তেজিত জনতা এরপর ধাওয়া করে ধরে ফেলে এক দুষ্কৃতীকে। অন্য দুষ্কৃতী পালিয়ে যায়। পিকলু প্রমাণিক নামে ওই অভিযুক্তকে ধরে শুরু হয় গণধোলাই। অভিযুক্তের মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের হাতে তুলে দেওয়া হয় পিকলুকে। অপর অভিযুক্ত নিতাই সর্দারের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+