ভাঙন বাম-তৃণমূলের সংগঠনে! রামে যোগ প্রায় ৬০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর
শুরু রাজনৈতিক সংগঠনে নয়, অরাজনৈতিক শিক্ষক সংগঠনেও ভাঙন। সূত্রের দাবি, রাজ্যের প্রায় ৬০ হাজার শিক্ষক যোগ দিয়েছেন বিজেপির শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনে।
শুরু রাজনৈতিক সংগঠনে নয়, অরাজনৈতিক শিক্ষক সংগঠনেও ভাঙন। সূত্রের দাবি, রাজ্যের প্রায় ৬০ হাজার শিক্ষক যোগ দিয়েছেন বিজেপির শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনে। সংগঠনেরসাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি এদিন বিজেপির সংগঠনে যোগ দিয়েছে। বিজেপিতে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ এমপ্লয়িজ ইউনিয়নও। সংগঠনের নেতাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগ দেওয়া শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারীদের দাবি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই যোগদান। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসেছিল, তখন উন্নয়নের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন তিনি। মঞ্চে উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি অভয় দিয়ে বলেন, তাদের মঞ্চ
থেকে শিক্ষা ক্ষেত্রে সবরকমের অন্যায়ের প্রতিবাদ করা যাবে।












Click it and Unblock the Notifications