লেন ভেঙে সামনে গাড়ি, বাস সটান নেমে গেল নয়ানজুলিতে, জখম ৫০
উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস নেমে গেল নয়ানজুলিতে। বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার বাগনানে ছ’নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাওড়া, ২ ফেব্রুয়ারি : উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস নেমে গেল নয়ানজুলিতে। বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার বাগনানে ছ'নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নয়ানজুলিতে কম জল থাকায় বড় দুর্ঘটনার হাতে থেকে রক্ষা পায় বাস। কমবেশি জখম হন প্রায় ৫০ জন যাত্রী। ২০ জনের অবস্থা গুরুতর। তাঁদের ভর্তি করা হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
পূর্ব মেদিনীপুরের বোগা থেকে বাসিট কলকাতা যাচ্ছিল। বাগনানের কাছে উল্টোদিক থেকে একটি গাড়ি আচমকাই লেন ভেঙে চলে আসে। সেই গাড়িটিকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান। সটান নেমে যান নয়ানজুলিতে। নয়ায়জুলিতে পড়ে গাড়িটি উল্টে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান।

সামনেই থানা। পুলিশও তড়ঘড়ি নেমে পড়ে উদ্ধারে। গুরুতর আহতদের পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সামান্য আঘাতপ্রাপ্তদের বাগনান গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। চার লেনের ছ'লেনের জাতীয় সড়কে এখন প্রায়ই লেন ভাঙার ঘটনা ঘটছে। তার জেরেই বাড়ছে দুর্ঘটনা। ট্রাফিকের নিরাপত্তা গলে এই ঘটনা ঘটছে ভোরের দিকে। তেমনই লেন ভেঙে অন্য গাড়ির ঢুকে পড়াতেই এদিনও বিপত্তি ঘটল। ক্রেন এনে গাড়িটি নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications