শিক্ষক নিয়োগ এবার প্রতি বছর! এসএসসি-টেট নিয়ে ‘জরুরি’ ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবার থেকে প্রতি বছর হবে শিক্ষক নিয়োগ। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষশক নিয়োগ হবে প্রতিবছর ধারাবাহিকতা মেনে।

এবার থেকে প্রতি বছর হবে শিক্ষক নিয়োগ। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষশক নিয়োগ হবে প্রতিবছর ধারাবাহিকতা মেনে। ব্রাত্য বসু শনিবার এক সংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবার থেকে আমরা প্রতি বছর শিক্ষক নিয়োগের চেষ্টা করব।

প্রতি বছর নিয়োগ, স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ

প্রতি বছর নিয়োগ, স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর যেমন নিয়োগ হবে, তেমনই স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ হবে। ২৪ ঘণ্টা আগে হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগে রাজ্যকে স্বস্তি দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ২ জুলাই আদালত নির্দেশ দিয়েছিল সাতদিনের মধ্যে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে।

এসএসসি ও টেটের পদ্ধতি মেনেই নিয়োগ

এসএসসি ও টেটের পদ্ধতি মেনেই নিয়োগ

রাজ্য তা সম্পূর্ণ করে আদালতে পেশ করার পর হাইকোর্টের বিচারপতি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। এবং দ্রুত নিয়োগের নির্দেশ দেন। এরপর এদিন শিক্ষামন্ত্রী প্রতি বছর শিক্ষক নিয়োগের কথা জানান। এসএসসি ও টেটের পদ্ধতি মেনেই এই নিয়োগ হবে। আর এবারও এসএসসি সমস্ত পদ্ধতি মেনে নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।

বাংলার লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে নতুন নিয়োগ দিতে

বাংলার লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে নতুন নিয়োগ দিতে

ব্রাত্য বসু বলেন, বাংলার লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে নতুন নিয়োগ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই রাজনৈতিক কারণে এই প্রক্রিয়া আটকে দেওয়া হচ্ছে মামলা করে। তিনি প্রকারান্তরে বিরোধীদের জবাব দিলেন। এতদিন নিয়োগ বন্ধের জন্য ঘুরিয়ে বিরোধীদেরও দায়ী করলেন তিনি।

নিয়মিত টেট ও এসএসি, দাবি ছিল বিরোধীদের

নিয়মিত টেট ও এসএসি, দাবি ছিল বিরোধীদের

উল্লেখ্য, বিরোধীরা অভিযোগ করে আসছিলেন নিয়মিত টেট ও এসএসি হয় না রাজ্যে। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার উপর নিয়োগ-দুর্নীতি নিয়েও ক্ষোভ রয়েছে বিরোধীদের। তার জবাবে ব্রাত্য বসু বছর বছর নিয়োগের প্রতিশ্রুতি দিলেন। এবং স্বচ্ছতা বজায় রেখে তা করা হবে বলে জানালেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+