Bratya Basu: 'আলোচনা এবং ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে নয়', এর পিছনে কারা? বড় আশঙ্কা ব্রাত্যের
Bratya Basu: চাকরিহারাদের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। শুধু কসবাই নয়, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলাতে এমন অভিযোগ সামনে আসছে। এমনকি কসবা ডিআই অফিসের সামনে পুলিশকে এক শিক্ষককে লাথি মারতেও দেখা যাচ্ছে। আর তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। চাকরি হারাদের উপর এমন লাঠিচার্জের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে।
যদিও একদিকে আলোচনা এবং ধ্বংসাত্মক আন্দোলন কখনই একসঙ্গে চলবে না বলে কার্যত 'বেকার' শিক্ষক-শিক্ষিকাদের বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একই সঙ্গে আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন।

Bratya Basu: কেন আন্দোলন?
এদিন শিক্ষা দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। আর সেখান থেকে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। বলে রাজ্য সরকার তাদের পাশে আছে। আলোচলা চলছে। আগামিদিনেও সেই পথ খোলা। এরপরেও কেন এই আন্দোলন? এমনকী চাকরি হারারা ডিআই অফিস কেন গেলেন এবঙ্ঘ তা ঝোলালেন তা নিয়েও প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী। এই ঘটনায় সরাসরি একাংশের মিডিয়া এবং কোনও রাজনৈতিক দল পরিকল্পিতভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ব্রাত্য বসু। তাঁর কথায়, কেউ কেউ চাকরিহারাদের প্ররোচিত করেছে। আর তাতে ওরা পা দিচ্ছে।
Bratya Basu: সরকার মানবিক
শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি নিয়ে সরকার মানবিক বলে মন্তব্য করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, চাকরিহারা ইস্যুটি আমাদের সরকার মানবিকভাবে দেখছে। যোগ্য চাকরি প্রার্থীদের কারোর চাকরি যেতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি দেখছেন। সমাধানের চেষ্টা করা হচ্ছে। এরপরেও এ ধরনের বিশৃঙ্খলা ঠিক নয় বলে বার্তা শিক্ষামন্ত্রীর। এমনকী একদিকে আলোচনা এবং অন্যদিকে ধ্বংসাত্মক আন্দোলন যে কখনই একসঙ্গে চলবে না তাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি।
Bratya Basu: এক নজরে ঘটনা
ওয়েব সাইটে ও.এম.আর শিটের 'মিরর ইমেজ প্রকাশ' ও 'সম্মানের সঙ্গে চাকরিতে পূনর্বহালে'র দাবিতে সুপ্রিম নির্দেশে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল কসবার ডিআই অফিস। ব্যাপক লাঠিচার্জ পুলিশের। একাধিক মহিলাকেও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আর সেই লাঠির আঘাতে বহু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু কসবা নয়, এদিন এই দাবিতে একাধিক ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরি হারা। কার্যত প্রত্যেক জায়গাতেই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications