‘ব্যতিক্রমী' নিয়োগ বাতিল করতেও প্রস্তুত! আন্দোলন তুলে নেওয়ার আর্জি নিয়ে বড় মন্তব্য ব্রাত্যের

হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য সরকার। এমনকি ব্যতিক্রমী যাদের নিয়োগ হয়েছে তাঁদের সবাইকে চাকরি দিতেও প্রস্তুত। আজ মঙ্গলবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবারই টেট নিয়ে বড় ঘোষণা করা হয়েছে।

হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য সরকার। এমনকি ব্যতিক্রমী যাদের নিয়োগ হয়েছে তাঁদের সবাইকে চাকরি দিতেও প্রস্তুত। আজ মঙ্গলবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবারই টেট নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরে এই পরীক্ষা নিতে চলেছে সরকার।

আর তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে দিনের পর দিন নিয়োগের দাবিতে যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা সেখানে নতুন করে টেট পরীক্ষা কীভাবে? আর এরপরেই আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী।

কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতে প্রস্তুত সরকার।

কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতে প্রস্তুত সরকার।

আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতে প্রস্তুত সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সংবেদনশীল। শুধু তাই নয়, উনি চান না কারোর চাকরি যাক। এজন্য নতুন পদ তৈরি করতে সরকার প্রস্তুত বলেও দাবি শিক্ষামন্ত্রীর। এমনকি আদালত নির্দেশ দিলে সবাইকেও নিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। এমনকি আদালত যদি বলে, 'ব্যতিক্রমী ভাবে' যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য। এমনটাই এদিন জানিয়েছেন ব্রাত্য বসু। তবে যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হয় সে বিষয়টিও নজর রাখা হবে।

আন্দোলন প্রত্যাহার করে নিন

আন্দোলন প্রত্যাহার করে নিন

এদিনের শিক্ষামন্ত্রীর ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাত্য বসু। বলেন, 'সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন'। এমনকি পুজোর সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর কথাও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। সরকার তাঁদের কথা ভাবছে বলেও জানিয়েছেন। কিন্তু এই বিষয়ে কোনও লিখিত বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে উঠতে নারাজ আন্দোলনকারীরা। বলে রাখা প্রয়োজন, মাসের পর মাস কেটে গেলেও চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য প্রার্থীরা।

সবাইকেই নিয়োগ করা হবে।

সবাইকেই নিয়োগ করা হবে।

এদিন ব্রাত্য বসু জানান, হাইকোর্টের নির্দেশ পেলে সবাইকেই নিয়োগ করা হবে। মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হচ্ছে, যার মধ্যে ৫,২০০ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে আরও ৯ হাজার ৭১৬ টি পদ তৈরি করতে হবে বলেও জানানো হয়েছে। তবে এই ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছেন অসংখ্য চাকরি প্রার্থীরা। বলে রাখা প্রয়োজন, সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেন, ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার জন্য পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মহালয়ার পেরর দিন পুজোর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বুঝিয়ে দেওয়া হল রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সচেষ্ট। রেজিস্ট্রেশন করা যাবে লক্ষ্মীপুজোর পর থেকেই। যেহেতু মাঝে পুজো পড়ে যাচ্ছে, লক্ষ্মীপুজোর পর থেকেই আবেদন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+