রাজ্যপাল আনন্দ বোসকে পাশে নিয়ে ব্রাত্য বললেন, 'রাজভবন-নবান্ন একই সূত্রে কাজ করবে'

নতুন করে শুরু করতে চেয়েছিলেন। এমনকি যাবতীয় সমস্যা মিটে গিয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময় যেতেই বদলে গেছে রাজভবন এবং নবান্নের মধ্যে সম্পর্ক

নতুন করে সংঘাতের পরিস্থিতি রাজভবন এবং নবান্নের মধ্যে! আর এই সংঘাতের আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন বিধায়ক মদন মিত্র। এই অবস্থায় রাজভবন এবং নবান্ন একই সূত্রে কাজ করবে বলেই জানালেন ব্রাত্য বসু।

আজ মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে তলব করেন রাজ্যপাল। এমনকি আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। দীর্ঘ বৈঠক শেষে এমনটাই বার্তা দিলেন রাজ্যপালকে সিভি আনন্দ বোসকে পাশে নিয়ে এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী।

 ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে বৈঠক

ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে বৈঠক

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট তৈরি হয়। আর তা নিয়ে সোমবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে বৈঠক হয়। আর এরপরেই আজ মঙ্গলবার ফের একবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। এই বৈঠকে তাৎপর্যপূর্ণ ভাবে ছিলেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ আলোচনার পর নিয়োগ সংক্রান্ত জট কেটেছে বলেই জানিয়েছেন ব্রাত্য বসু।

কোনও সংঘাতের আবহ তৈরি না হয়।

কোনও সংঘাতের আবহ তৈরি না হয়।

শধু তাই নয়, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উপাচার্যরা আজ প্রত্যেকেই রাজ্যপালের কাছে ইস্তফা দিয়েছেন। এবং রাজ্যপাল তাঁদের তিন মাসের এক্সটেনশন দিয়েছেন। এখন এরা প্রত্যেকেই বৈধ উপাচার্য বলে জানিয়েছেন ব্রাত্য বসু। একই সঙ্গে তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে কোনও সংঘাতের আবহ তৈরি না হয়। এমনকি রাজ্যপালও এই বিষয়ে কার্যত একমত বলে দাবি শিক্ষামন্ত্রীর। একই সঙ্গে শিক্ষা এবং সংস্কৃতিতে বাংলার অবদান মনে করিয়ে রাজ্যপাল বলেন, একটা সমস্যা হচ্ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে। আলোচনার মাধ্যমে তা কেটে গিয়েছে। তবে আপাতত তিন মাস উপাচার্যদের নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বলে জানিয়েছেন সিভি আনন্দ বোস। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপাচার্যদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

একই সূত্রে কাজ করবে রাজভবন এবং নবান্ন

একই সূত্রে কাজ করবে রাজভবন এবং নবান্ন

বৈঠক শেষে রাজভবনের বাইরেই এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ব্রাত্য বসু। আর সেখানেই রাজ্যপালকে পাশে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, , 'একই সূত্রে কাজ করবে রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাত নেই! একই সূত্রে কাজ করবে বলে জানান তিনি। শুধু তাই নয়, শিক্ষাকে সংঘাতহীন করতে হবে বলেও এদিন মন্তব্য করেন ব্রাত্য বসু। তাঁর কথা অনুযায়ী, 'রাজ্যপাল সবার। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। যদি কোনও কিছু থেকে থাকে, তা অতীত। এটি নতুন সময়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+