পরকীয়ায় ‘মুখ পুড়ল’ প্রেমিকের, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে অ্যাসিড হামলা জলপাইগুড়িতে
এ যেন উলটপুরান। এতদিন প্রেমিকরাই প্রেমিকাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েছে, অ্যাসিড হামলায় জ্বালিয়ে দিয়েছেন প্রেমিকার রূপের ছটা। কিন্তু এবার টার্গেট খোদ প্রেমিক।
এ যেন উলটপুরান। এতদিন প্রেমিকরাই প্রেমিকাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েছে, অ্যাসিড হামলায় জ্বালিয়ে দিয়েছেন প্রেমিকার রূপের ছটা। কিন্তু এবার টার্গেট খোদ প্রেমিক। প্রেমিকার ছোঁড়া অ্যাসিডে পুড়ল প্রেমিকের মুখ। আবার সে প্রেমে রয়েছে পরকীয়া কাঁটাও। বিবাহিত প্রেমিকার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল প্রেমিক। তাই প্রতিবেশী গৃহবধূ অ্যাসিডে পোড়াল প্রেমিককে।

চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ির কাজিপাড়ায়। প্রেমিকার অ্যাসিড হামলায় গুরুতর জখম প্রেমিক রাজেশ সরকার। তাঁকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। প্রেমিকা গৃহবধূ সুস্মিতা বিশ্বাসের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সুস্মিতা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সুস্মিতা বিশ্বাস বিবাহিত। তাঁর এক পুত্র সন্তানও রয়েছে। তবে তাঁর দাম্পত্য সুখ ছিল না। বেশ কিছুদিন ধরে তিনি দাম্পত্য কলহে ভুগছিলেন। এই অবস্থায় তাঁর রাজেশের সঙ্গে ঘনিষ্ঠতা। রাজেশকে বিয়ে করতে চেয়েছিলেন সুস্মিতা। রাজেশকে চাপও দিচ্ছিলেন।
রাজেশ পুলিশ কে জানিয়েছে, সুস্মিতাই তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। তারপর বিয়ের প্রস্তাবও। কিন্তু সুস্মিতা বিবাহিত, তাই বিয়েতে রাজি হয়নি রাজেশ। প্রস্তাব নাকচ করে দেয়, বন্ধ করে দেয় যোগাযোগ। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সুস্মিতা। শুক্রবার লিচুতলায় সুস্মিতা রাজেশের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগে সুস্মিতা অ্যাসিড ছোড়ে রাজেশের মুখ। রাজেশের এক বন্ধুও সে সময় ঘটনাস্থলে ছিল বলে জানিয়েছেন তিনি
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সুস্মিতা ও রাজেশের ওই বন্ধু পলাতক। সুস্মিতার বাপের বাড়ি কলকাতায়। কলকাতাতেও খোঁজ চালানো হচ্ছে সুস্মিতার সন্ধানে। রাজেশের বয়ান রেকর্ড করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাজেশের সঙ্গে যোগাযোগ সুস্মিতার। তাঁদের ঘনিষ্ঠতাও বেড়েছিল। রাজেশের সঙ্গ ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সুস্মিতা। তা না পেরেই অ্যাসিড হামলা চালায় বলে অভিযোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications