প্রেমিকার গোপন মুহূর্তের ছবি ফাঁসের ভয় দেখিয়ে বেকায়দায় যুবক
প্রেমিকা প্রত্যাখান করায় পরিবারের কাছে প্রেমিকার গোপন মুহূর্তের ছবি পাঠিয়ে গ্রেফতার প্রেমিক। রিষড়া থেকে ধৃত প্রেমিককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
প্রেমিকা প্রত্যাখান করায় পরিবারের কাছে প্রেমিকার গোপন মুহূর্তের ছবি পাঠিয়ে গ্রেফতার প্রেমিক। রিষড়া থেকে ধৃত প্রেমিককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেট এলাকার বাসিন্দা এক যুবতীর মা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তাঁর মেয়ের সঙ্গে ২০১১ সাল থেকে রিষড়ার বাসিন্দা মোহিত শর্মা নামক এক যুবকের প্রেমঘটিত সম্পর্ক ছিল।

কিছুদিন আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ায় ছেলেটি সম্পর্ক থাকাকালীন মেয়েটির সঙ্গে কাটানো কিছু গোপন মুহূর্তের ছবি মেয়েটির পরিবারকে পাঠিয়ে দেয় এবং মেয়েটিকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করতে থাকে।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল রাতে রিষড়া থেকে অভিযুক্ত মোহিত শর্মাকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications