মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবার ফিরিয়ে দিল হ্যাম রেডিও
মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবার ফিরিয়ে দিল হ্যাম রেডিও
হ্যাম রেডিও ফিরিয়ে দিল ছেলেকে খুশির হাওয়া গ্রামে। পরিবার-পরিজনদের ফিরে পেয়ে খুশি মানসিক ভারসাম্যহীন যুবকও।
জানা গিয়েছে, গত আট মাস আগে উত্তরপ্রদেশের প্রতাপগড় এর বাসিন্দা বছর চল্লিশের সুশীল কুমার চৌবে নিখোঁজ হয়ে যান। লকডাউন করোনার মধ্যেই গত সাত দিন আগে হিঙ্গলগঞ্জ এলাকার তাঁর খোঁজ মেলে। এই ৭ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ওই যুবকের সেবা শুশ্রুষা করে সুস্থ করে তোলেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় প্রশাসন ও বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বাজার কমিটির সম্পাদক ও ঔষধ ব্যবসায়ী সুশান্ত ঘোষ।

তাদেরই উদ্যোগে সুস্থ হয়ে ওঠেন সুশীল চৌবে। তাঁকে সুস্থ করে হ্যাম রেডিওর মাধ্যমে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করেন সুশান্ত ঘোষ। হ্যাম রেডিওর মাধ্যমে হারিয়ে যাওয়া দাদাকে ফিরে পেল নিখোঁজের ভাই। একইসঙ্গে সুন্দরবনে ৪৩ জন মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফিরিয়ে নজির গড়লেন সুশান্তবাবু।
মনের তৃপ্তি, শান্তি, মানবিকতার জন্য গত ১৫ বছরে ৪৩ জন মানসিক ভারসাম্যহীনকে দেশের বিভিন্ন রাজ্যে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন হিঙ্গলগঞ্জের সুশান্ত ঘোষ। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ধর্মের মানুষরা নিখোঁজ হয়ে যান। তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন সুশান্ত ঘোষ। প্রায় ১৫ বছর ধরে এই কাজ করছেন তিনি। তিনি বলেন, কখনও হ্যাম রেডিওর মাধ্যমে আবার কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হারানো পরিজন ফিরে পায় পরিবার। তারাও যেমন খুশি হয় আমিও পরিবারের হাতে হারানো মানুষকে তুলে দিতে পেরে খুশি হই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications